উদ্দীপকের আলোকে জনাব বাশারের ব্যবসায়িক কার্যক্রমে মূল্যবোধ ও নৈতিকতার গুরুত্ব বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের আলোকে জনাব বাশারের ব্যবসায়িক কার্যক্রমে মূল্যবোধ ও নৈতিকতার গুরুত্ব অত্যন্ত তাৎপর্যপূর্ণ।যে জ্ঞানবোধ এবং আচরণ সমাজ মূল্যবান এবং অনুকরণীয় মনে করে তাকে মূল্যবোধ বলে। মূল্যবোধ ও নৈতিকতাবোধ মানুষকে ন্যায়-অন্যায়, ঠিক-বেঠিক ভালো-মন্দের মধ্যে পার্থক্য চিহ্নিত করতে সাহায্য করে।উদ্দীপকের জনাব বাশার একজন মুদি ব্যবসায়ী। এলাকার বসবাসকারী মানুষের কথা চিন্তা করে তাদের চাহিদামাফিক বিভিন্ন ভোগ্যপণ্য সংগ্রহ করেন। তিনি ও তার কর্মচারী ক্রেতাদের সঙ্গে ভালো ব্যবহার করেন ও পণ্যের গুণাগুণ দেখে সবসময় পণ্য বিক্রি করেন। তিনি কখনোই মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি করেন না। দেশে এক সময় সয়াবিন তেলের ঘাটতি দেখা দিলে কিছু অসাধু ব্যবসায়ী চড়াদামে তেল বিক্রি করেন। কিন্তু জনাব বাশার সঠিক দামেই তেল বিক্রি করেন। তার এসব কার্যক্রম ব্যবসায়িক মূল্যবোধ ও নৈতিকতাকে নির্দেশ করছে।মূল্যবোধ ও নৈতিকতাবোধ মানুষের জীবনে ইতিবাচক, মঙ্গলময় ও কল্যাণময় দিকে নির্দেশনা দেয়। অন্যায় থেকে ন্যায়, অর্ধম থেকে ধর্ম, অসত্য থেকে সত্য, অনুচিত থেকে উচিত পৃথকীকরণ বা নিরূপণের ক্ষমতা নৈতিক নীতিবোধ থেকে আসে। একটি সুন্দর ও সুখী সমাজ গঠন এবং দেশের জনগণের জন্য নৈতিক আচরণবিধি অনুসরণ একান্ত আবশ্যক যা সকল শ্রেণি-পেশার মানুষের মেনে চলা উচিত। এক্ষেত্রে একজন ব্যবসায়ীর মূল্যবোধ ও নৈতিকতার চর্চা আরও গুরুত্ব বহন করে। কেননা একজন ব্যবসায়ীর ভালো-মন্দ আচরণ দ্বারা সমাজের সর্বস্তরের মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রভাবিত হয়। তাই বলা যায়, উদ্দীপকের ব্যবসায়ী জনাব বাশারের ব্যবসায়িক কার্যক্রমে মূল্যবোধ ও নৈতিকতার ব্যাপক গুরুত্ব ও তাৎপর্য রয়েছে।
SSC ব্যবসায় উদ্যোগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · সৃজনশীল
উদ্দীপকের আলোকে জনাব বাশারের ব্যবসায়িক কার্যক্রমে মূল্যবোধ ও নৈতিকত…
উদ্দীপক
Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর