জামাল তার ফার্ম পরিচালনার ক্ষেত্রে কোন পক্ষের প্রতি দায়বদ্ধতা সঠিকভাবে পালন করেছেন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের জনার জামাল তার ফার্ম পরিচালনার ক্ষেত্রে ক্রেতা ও ভোক্তাদের প্রতি দায়বদ্ধতা পালন করেছেন।একজন ব্যবসায়ী সমাজে বসবাসরত ক্রেতা ও ভোক্তাদের নিয়েই ব্যবসায় পরিচালনা করে থাকেন। এজন্য ব্যবসায়ীকে ক্রেতা ও ভোক্তাদের প্রতি কতিপয় দায়বদ্ধতা পালন করতে হয়। পণ্যের বাজার স্থিতিশীল রাখা, মানসম্মত পণ্য সরবরাহ, পণ্য প্রাপ্তি সহজতর করা ইত্যাদির মাধ্যমে একজন ব্যবসায়ী ক্রেতা ও ভোক্তাদের প্রতি দায়বদ্ধতা পালন করে থাকেন।উদ্দীপকের জনাব জামাল তার ডেইরি ফার্মে উৎপাদিত দুধ ন্যায্যমূল্যে ভোক্তাদের মাঝে বিক্রি করেন। এছাড়া তিনি স্বাস্থ্যসম্মত উপায়ে গরু মোটাতাজা করে হাটে বিক্রি করেন। তার এসব কাজের মাধ্যমে ক্রেতা ও ভোক্তাদের প্রতি দায়বদ্ধতা পালনকে নিশ্চিত করছেন। তাই বলা যায়, জনাব জামাল তার ফার্ম পরিচালনার ক্ষেত্রে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ক্রেতা ও ভোক্তাদের প্রতি দায়বদ্ধতা পালন করছেন।
SSC ব্যবসায় উদ্যোগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · সৃজনশীল
জামাল তার ফার্ম পরিচালনার ক্ষেত্রে কোন পক্ষের প্রতি দায়বদ্ধতা সঠিকভ…
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর