আচরণের মানদণ্ড কী? ব্যাখ্যা কর।
উত্তর: আচরণের মানদণ্ড বলতে নৈতিকতাকে বোঝায়। 'Ethics [গণিত] শব্দের বাংলা প্রতিশব্দ নীতিশাস্ত্র বা নৈতিকতা। যা গ্রিক শব্দ 'Ethos [গণিত] থেকে এসেছে। এর অর্থ হচ্ছে মানব আচরণের মানদণ্ড বা নৈতিকতা। নৈতিকতা মানুষের দৈনন্দিন কর্মকাণ্ডের সাথে জড়িত। নৈতিকতা বলতে যা করা উচিত তা করা এবং যা করা উচিত নয় তা থেকে বিরত থাকাকে বোঝায়। অর্থাৎ ভালোকে গ্রহণ করে মন্দকে ত্যাগ করা। নৈতিকতার সঙ্গে মূল্যবোধের ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান।
SSC ব্যবসায় উদ্যোগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · সৃজনশীল
আচরণের মানদণ্ড কী? ব্যাখ্যা কর।
উত্তর