জনাব সায়মনের কর্মকান্ডটি নৈতিকতার মানদণ্ডে অনৈতিক, তাই বর্তমানে তিনি আর্থিকভাবে লাভবান হলেও এর পরিণাম তার জন্য কখনও ভালো হবে না।উচিত এবং ন্যায়-নীতি মেনে চলাই হচ্ছে নৈতিকতা। আর কোনটা ভালো, কোনটা মন্দ এ সম্পর্কিত মানুষের বোধ বা উপলব্ধিই হচ্ছে মূল্যবোধ। অর্থাৎ মূল্যবোধের বহিঃপ্রকাশ হচ্ছে নৈতিকতা। এ নৈতিকতার গুণেই একজন ব্যবসায়ী সৎ ও ন্যায়-নিষ্ঠাবান হয়ে থাকেন। আর নৈতিকতার অভাবেই একজন ব্যবসায়ী অসৎ হয়ে থাকেন।উদ্দীপকের জনাব সায়মন অতি লোভের আশায় খাদ্যদ্রব্যে ভেজাল, ক্রেতাদের ওজনে কম দিয়ে পণ্য বিক্রয় করেন। এতে তিনি প্রচুর মুনাফা অর্জন করতে সক্ষম হন। এক্ষেত্রে আরমান সায়মনের চেয়ে কম অর্থ উপার্জন করলেও মানসিকভাবে অনেক সুখী।উদ্দীপকের সায়মন অধিক লাভের আশায় যে কাজটি (অর্থাৎ খাদ্যদ্রব্যে ভেজাল, ক্রেতাদের ওজনে কম দেওয়া) করছে তা সমাজের মানুষের জন্য মারাত্মক ক্ষতিকর। এর ফলে সাধারণ ক্রেতাগণ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। কারণ উক্ত ভেজাল দ্রব্য ভক্ষণ মানুষের জটিল ও কঠিন রোগের অন্যতম কারণ। তাই আমি মনে করি, জনাব সায়মনের ব্যবসায়ে অনৈতিক কাজ করায় বর্তমানে তিনি আর্থিকভাবে লাভবান হলেও এর পরিণাম তার জন্য কখনো ভালো হবে না।