জনাব মাহমুদের কার্যাবলি ব্যবসায়ের দায়বদ্ধতার আলোকে মূল্যায়ন কর।
উত্তর: জনাব মাহমুদ শ্রমিক-কর্মচারীদের প্রতি দায়িত্ব পালনের মাধ্যমে ব্যবসায় পরিচালনা করছেন; যা সমাজ ও দেশের জন্য অত্যন্ত ইতিবাচক।প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিক-কর্মচারীদের মূল্যায়ন করা এবং তাদের সুবিধা-অসুবিধা বিবেচনা করলে, তাদের প্রতি দায়িত্ব পালন হয়। একজন ব্যবসায়ীকে সবসময় শ্রমিক-কর্মচারীদের প্রতি দায়বদ্ধতার বিষয়টি বিবেচনা করে চলতে হয়।উদ্দীপকের জনাব মাহমুদ প্রচলিত আইন মেনে ব্যবসায় পরিচালনা করেন। তিনি শ্রমিকদের জন্য কাজের যথাযথ পরিবেশ সৃষ্টিসহ উন্নত আবাসনের ব্যবস্থা করেন। এখানে দেখা যাচ্ছে, জনাব মাহমুদ শ্রমিক-কর্মচারীদের প্রতি দায়িত্ব পালন করছেন। শ্রমিক-কর্মচারীদের প্রতি দায়বদ্ধতার অংশ হিসেবে একজন ব্যবসায়ী সবসময় কর্মচারীদের উপযুক্ত পারিশ্রমিক ও আর্থিক সুবিধা প্রদান, চাকরির নিশ্চয়তা বিধান, কাজের উপযুক্ত পরিবেশ সৃষ্টি, প্রশিক্ষণ ও পদোন্নতির ব্যবস্থা, বাসস্থান ও চিকিৎসার ব্যবস্থা প্রভৃতি কাজ সম্পন্ন করে থাকেন। একজন ব্যবসায়ী এসব কাজ যথাযথভাবে সম্পন্ন করার মাধ্যমে ব্যবসায়ে নিয়োজিত শ্রমিক-কর্মচারীদের প্রতি দায়িত্ব পালন করে থাকেন।
SSC ব্যবসায় উদ্যোগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · সৃজনশীল
জনাব মাহমুদের কার্যাবলি ব্যবসায়ের দায়বদ্ধতার আলোকে মূল্যায়ন কর।
উদ্দীপক
Dinajpur · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর