জনাব মোহনের ইটভাটাটি আমাদের পরিবেশের ওপর যে প্রভাব বয়ে আনবে তা উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: জনাব মোহনের ইটভাটাটি আমাদের পরিবেশের বায়ুদূষণের মাধ্যমে পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে।যত্রতত্র ময়লা নিক্ষেপ, যানবাহনের ধোঁয়া, ইটভাটার ধোঁয়া প্রভৃতি বাতাসে মিশে গিয়ে যে দূষণ সৃষ্টি করছে, তাকে বায়ুদূষণ বলে। বায়ুদূষণের প্রভাবে মানুষ এবং জীববৈচিত্র্যের ব্যাপক ক্ষতিসাধন হয়। উদ্দীপকের জনাব মোহন গাজীপুরে একটি ইটভাটা স্থাপন করেন। এই ইটভাটা থেকে সৃষ্ট বিপুল পরিমাণ ধোঁয়া বাতাসের সাথে মিশে গিয়ে পরিবেশের ক্ষতি করছে। এতে মানুষসহ অন্যান্য প্রাণিকুলের নিশ্বাসের সাথে ক্ষতিকর পদার্থ দেহের ভেতরে প্রবেশ করছে; যা নানাবিধ রোগজীবাণু সৃষ্টি করছে। ইটভাটার কালো ধোঁয়া বাতাসে মিশে গিয়ে বাতাসকে দূষিত করছে। বাতাসের মাধ্যমে মানুষসহ অন্যান্য প্রাণী অক্সিজেন গ্রহণ করে। কিন্তু এই বাতাসে যদি ক্ষতিকর পদার্থ মিশ্রিত হয় তাহলে তা জীবননাশের কারণ হতে পারে। তাই আমি মনে করি, উদ্দীপকে মোহনের ইটভাটাটি আমাদের পরিবেশের জন্য ব্যাপক ক্ষতিসাধন করছে।
SSC ব্যবসায় উদ্যোগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · সৃজনশীল
জনাব মোহনের ইটভাটাটি আমাদের পরিবেশের ওপর যে প্রভাব বয়ে আনবে তা উদ্দ…
উদ্দীপক
Barisal · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর