জনাব শামীম ব্যবসায়ের কোন পক্ষের প্রতি সামাজিক দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন? ব্যাখ্যা কর।
উত্তর: জনাব শামীম ব্যবসায়ের ক্রেতা ও ভোক্তা পক্ষের প্রতি সামাজিক দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন। ব্যবসায় হতে ক্রেতা ও ভোক্তারা পণ্যসামগ্রী কেনার ফলে তাদের প্রতি ব্যবসায়ীরা যে দায়-দায়িত্ব পালন করে তাকে ক্রেতা ও ভোক্তাদের প্রতি ব্যবসায়ীদের দায়িত্ব বলে। ক্রেতাদের কেন্দ্র করে ব্যবসায়ের সব কার্যক্রম পরিচালিত হয়। কারণ তাদের পণ্য কেনা বা না কেনার উপরই প্রতিষ্ঠানের সাফল্য ও ব্যর্থতা নির্ভর করে। তাই ক্রেতা ও ভোক্তাদের প্রতি ব্যবসায়ীদের সামাজিক দায়িত্ব পালন করতে হয়।উদ্দীপকের জনাব শামীম রাজশাহী হতে আম ক্রয় করে রংপুর শহরে বিক্রয় করেন। তিনি আম সম্পর্কে সঠিক তথ্য দিলেও অধিক মুনাফার আশায় স্থানীয়ভাবে উৎপাদিত আমের সাথে ক্রয়কৃত আমের সংমিশ্রণ ঘটিয়ে বাজারে বিক্রয় করেন। এক্ষেত্রে তিনি আমের সংমিশ্রণ ঘটিয়ে ক্রেতা ও ভোক্তাদের প্রতি দায়িত্ব পালনে অবহেলা করেছেন।
SSC ব্যবসায় উদ্যোগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · সৃজনশীল
জনাব শামীম ব্যবসায়ের কোন পক্ষের প্রতি সামাজিক দায়িত্ব পালনে ব্যর্থ …
উদ্দীপক
Dhaka · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর