জনাব শামীমের কার্যক্রম পরিবেশের জন্য কতটা হুমকির সম্মুখীন-উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: জনাব শামীমের কার্যক্রমে পরিবেশ দূষিত হচ্ছে, যা পরিবেশের জন্য মারাত্মক হুমকিস্বরূপ। বিভিন্ন খারাপ উপাদান মিশে পরিবেশের যে স্বাভাবিকতা নষ্ট হয় তাকে পরিবেশ দূষণ বলে। এসব দূষণগুলো হচ্ছে মাটি, পানি, বায়ু ও শব্দ দূষণ। এরূপ দূষণের ফলে মানুষের মধ্যে বিভিন্ন শারীরিক ও মানসিক রোগের আবির্ভাব দেখা দেয়। উদ্দীপকের জনাব শামীম রাজশাহী হতে আম ক্রয় করে রংপুর শহরে বিক্রয় করেন। তিনি আম সম্পর্কে সঠিক তথ্য দিলেও অধিক মুনাফার আশায় স্থানীয়ভাবে উৎপাদিত আমের সাথে ক্রয়কৃত। আমের সংমিশ্রণ ঘটিয়ে বাজারে বিক্রয় করেন। তাছাড়া তিনি পচা ও দুর্গন্ধযুক্ত আম পাশের খালে ফেলে দেন। এর ফলে খালের পানি দূষিত হয়ে জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে এবং ডেঙ্গু মশার বাহক ডিম পাড়ছে। ফলে মানুষ বিভিন্ন মারাত্মক ব্যাধিতে আক্রান্ত হচ্ছে। ব্যবসায় একটি সামাজিক প্রতিষ্ঠান। তাই সমাজের মানুষের বিভিন্ন বস্তুগত ও অবস্তুগত চাহিদা পূরণের মাধ্যমে মুনাফা অর্জন করাই ব্যবসায়ীর কাজ। কিন্তু উদ্দীপকের শামীম তা না করে পরিবেশের ক্ষতি করছে। তিনি যে কাজটি করছে তা পানি দূষণের অন্যতম কারণ। আর ঐ পানি খেয়ে মানুষের বিভিন্ন রোগব্যাধি দেখা দিচ্ছে। তাছাড়া পরিবেশ দূষণের কারণে পরিবেশের ভারসাম্য নষ্ট হয় এবং নানা রকম প্রাকৃতিক দুর্যোগের সৃষ্টি হয় যা মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ডকে ব্যাহত করে। তাই আমি মনে করি, জনাব শামীমের কার্যক্রমে পরিবেশ যেভাবে দূষিত হচ্ছে তাতে পরিবেশ মারাত্মকভাবে হুমকির সম্মুখীন হবে।
SSC ব্যবসায় উদ্যোগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · সৃজনশীল
জনাব শামীমের কার্যক্রম পরিবেশের জন্য কতটা হুমকির সম্মুখীন-উদ্দীপকের…
উদ্দীপক
Dhaka · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর