উদ্দীপকের প্রতিষ্ঠানটি কোন পক্ষের প্রতি ব্যবসায়ের সামাজিক দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের প্রতিষ্ঠানটি সমাজে প্রতি ব্যবসায়ের সামাজিক- দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে।সমাজের বিভিন্ন সুবিধা-অসুবিধা চিন্তা করে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করাকে ব্যবসায়ের সমাজের প্রতি দায়বদ্ধতা বলে। মানসম্মত পণ্য উৎপাদন, জনহিতকর কাজ করা, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, পরিবেশ দূষণ থেকে এলাকাকে রক্ষা করা প্রভৃতি ব্যবসায়ের সামাজিক দায়বদ্ধতার অংশ।উদ্দীপকে বলা হয়েছে, গাজীপুরের জয়দেবপুরে অবস্থিত শিল্পকারখানার ধোঁয়া যথাযথভাবে নিষ্কাশনের ব্যবস্থা না করায় সেখানকার প্রতিটি টিনের চালায় মরিচা পড়েছে। সেখানকার শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা দিন দিন কমে যাচ্ছে। এলাকার বাসিন্দারা বিভিন্ন রোগে ভুগছে। পেপার-পত্রিকা ও ও গণমাধ্যমে গণ বারবার এর প্রতিকারে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলা হচ্ছে। তারপরেও পদক্ষেপ নিচ্ছে না।এখানে দেখা যাচ্ছে, উদ্দীপকের প্রতিষ্ঠানটি সমাজের প্রতি দায়বদ্ধতা পালন করছে না।
SSC ব্যবসায় উদ্যোগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · সৃজনশীল
উদ্দীপকের প্রতিষ্ঠানটি কোন পক্ষের প্রতি ব্যবসায়ের সামাজিক দায়িত্ব প…
উদ্দীপক
Mymensingh · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর