উদ্দীপকের আলোকে প্রতিষ্ঠানটি পরিবেশ দূষণ রোধে কী কী পদক্ষেপ নেওয়া উচিত বলে তুমি মনে কর?
উত্তর: উদ্দীপকের আলোকে প্রতিষ্ঠানটি পরিবেশ দূষণ রোধে আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া ও মান্য করা, কারখানার বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা, জনসচেতনতা বৃদ্ধি করা, সামাজিক দায়িত্ব পালন প্রভৃতির মাধ্যমে পরিবেশ সংরক্ষণে ভূমিকা রাখতে পারে।আমাদের দেশে শিল্পকারখানায় মাধ্যমে পরিবেশ দূষণ ব্যাপকভাবে হয়ে থাকে। বায়ুদূষণ, পানি দূষণ, শব্দ দূষণ এবং ভূমি দূষণের ফলে প্রতিনিয়ত মানুষ ও জীববৈচিত্র্যের অপূরণীয় ক্ষতিসাধন হচ্ছে।উদ্দীপকে বলা হয়েছে, গাজীপুরের জয়দেবপুরে অবস্থিত শিল্পকারখানার ধোঁয়া যথাযথভাবে নিষ্কাশনের ব্যবস্থা না করায় সেখানকার প্রতিটি টিনের চালায় মরিচা পড়েছে। সেখানকার শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা দিন দিন কমে যাচ্ছে। এলাকার বাসিন্দারা বিভিন্ন রোগে ভুগছে। পেপার-পত্রিকা ও গণমাধ্যমে বারবার এর প্রতিকারে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলা হচ্ছে। তারপরেও পদক্ষেপ নিচ্ছে না। এমতাবস্থায় আইন মান্য করা এবং আইনের সঠিক প্রয়োগ জরুরি হয়ে পড়েছে।পরিবেশ দূষণ রোধে সংশ্লিষ্ট শিল্পকারখানার যেমন করণীয় রয়েছে, তেমনি সমাজ, ভোক্তাশ্রেণি, গণমাধ্যম এবং সরকারি সংশ্লিষ্ট সংস্থারও করণীয় রয়েছে। এসব পক্ষের আন্তরিক চেষ্টা ও প্রচেষ্টার মাধ্যমে পরিবেশ দূষণ রোধ করা সম্ভব। পরিবেশ দূষণ রোধ করতে না পারলে মানুষও জীববৈচিত্র্যের অপূরণীয় ক্ষতি অবশ্যসম্ভাবী। এ বিষয়টি মাথায় রেখেই আমাদেরকে শিল্পকারখানা থেকে উদ্ভূত পরিবেশ দূষণের কারণ উদঘাটন করে তা সমাধানের জন্য কার্যকর পদক্ষেপ নিতে হবে। তবেই দেশ ও দেশের মানুষ ভালো থাকবে।
SSC ব্যবসায় উদ্যোগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · সৃজনশীল
উদ্দীপকের আলোকে প্রতিষ্ঠানটি পরিবেশ দূষণ রোধে কী কী পদক্ষেপ নেওয়া উ…
উদ্দীপক
Mymensingh · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর