জনাব মাসুদ কোন পক্ষের প্রতি সামাজিক দায়বদ্ধতা পালন করেছেন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের জনাব মাসুদ ক্রেতা ও ভোক্তাদের প্রতি সামাজিক দায়বদ্ধতা পালন করেন।ক্রেতা ও ভোক্তাদের আস্থা ও সহযোগিতার উপর ব্যবসায়ের সফলতা নির্ভর করে। তাই একজন ব্যবসায়ীকে পণ্যের বাজার স্থিতিশীল রাখতে হয়। তাছাড়া একজন ব্যবসায়ীকে মানসম্মত পণ্য সরবরাহ করতে হয় এবং পণ্যসামগ্রী প্রাপ্তি সহজতর করতে হয়।উদ্দীপকের জনাব মাসুদ একজন ব্যবসায়ী। তিনি তার ভোগ্যপণ্য পরিমিত মুনাফায় বিক্রির মাধ্যমে পণ্যের বাজার স্থিতিশীল রাখেন। ফলে সহজে মানসম্মত পণ্য ন্যায্যমূল্যে পাওয়া যায়। আর এসব কর্মকাণ্ডের মাধ্যমে তিনি ক্রেতা ও ভোক্তাদের প্রতি সামাজিক দায়িত্ব পালন করেন।
SSC ব্যবসায় উদ্যোগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · সৃজনশীল
জনাব মাসুদ কোন পক্ষের প্রতি সামাজিক দায়বদ্ধতা পালন করেছেন? ব্যাখ্যা…
উদ্দীপক
Comilla · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর