জনাব ইমন দেশের অর্থনৈতিক উন্নয়নে কীভাবে অবদান রাখছেন? বিশ্লেষণ কর।
উত্তর: জনাব ইমন রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতা পালনের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।একজন ব্যবসায়ী যখন জনগণের স্বার্থরক্ষা করে ব্যবসায় পরিচালনা করেন, কর্মসংস্থান সৃষ্টি করেন এবং সরকারকে নিয়মিত কর প্রদান করেন, তাকে রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতার অংশ হিসেবে বিবেচনা করা হয়।উদ্দীপকের জনাব ইমন একজন ব্যবসায়ী। তিনি প্লাস্টিকের বিভিন্ন জিনিসপত্র তৈরির কারখানা স্থাপন করেন। পরিবেশ দূষণ থেকে এলাকা রক্ষা করার জন্য প্রয়োজনীয় বর্জ্য নিষ্কাশনের ব্যবস্থা রেখে ব্যবসায়ের কার্যক্রম শুরু করেন। তার কারখানায় অনেক শ্রমিক কর্মরত আছেন। তিনি নিয়মিত সরকারকে আয়কর প্রদান করে থাকেন। এরূপ কাজের মাধ্যমে জনাব ইমনের রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতা প্রকাশ পায়।জনগণের স্বার্থরক্ষা করে ব্যবসায় পরিচালিত হোক এটাই রাষ্ট্রের লক্ষ্য। ব্যবসায় স্থাপন ও অগ্রগতির মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করে জনগণের চাহিদা মেটানো হলে অর্থাৎ পণ্য বা সেবা প্রদানের পাশাপাশি নিয়মিত কর প্রদান করা হলে সরকার খুশি থাকে। এতে ব্যবসায়ীর পক্ষ থেকে রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতা পালন হয়। এক্ষেত্রে উদ্দীপকের জনাব ইমন যথাযথভাবে রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতা পালন করেছেন; যা দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
SSC ব্যবসায় উদ্যোগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · সৃজনশীল
জনাব ইমন দেশের অর্থনৈতিক উন্নয়নে কীভাবে অবদান রাখছেন? বিশ্লেষণ কর।
উদ্দীপক
Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর