গাজীপুরের সালনার শিল্পমালিকদের কোনটির অভাব রয়েছে? বিশ্লেষণ কর।
উত্তর: গাজীপুরের সালনার শিল্পমালিকদের সমাজের প্রতি দায়বদ্ধতার অভাব রয়েছে।সমাজের সুবিধা-অসুবিধার কথা চিন্তা করে সমাজকল্যাণমূলক কাজকে গুরুত্ব দিয়ে ব্যবসায় পরিচালনা করাকে ব্যবসায়ের সমাজের প্রতি দায়বদ্ধতা বলে। মানসম্মত পণ্য উৎপাদন, কর্মসংস্থান সৃষ্টি, মজুতদারি না করা এবং পরিবেশ দূষণ থেকে এলাকাকে রক্ষা করা ব্যবসায়ের সমাজের প্রতি দায়বদ্ধতার অংশ হিসেবে কাজ করে।উদ্দীপকের গাজীপুরের সালনায় কিছু শিল্পকারখানা গড়ে ওঠেছে। এসব শিল্পকারখানার ধোঁয়া যথাযথভাবে পরিশোধনের ব্যবস্থা না থাকায় উক্ত এলাকার মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে। এতে তারা নানা রোগে ভুগছে। বিশেষ করে শিশুরা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এরূপ পরিস্থিতি' তৈরি হয়েছে ব্যবসায়ের সমাজের প্রতি দায়বদ্ধতা পালন না করার কারণে।সমাজ থেকে সুযোগ-সুবিধা গ্রহণ করেই ব্যবসায়ের উন্নতি ও সমৃদ্ধি ঘটে। এজন্য ব্যবসায়কে কতকগুলো সামাজিক দায়িত্ব পালন করতে হয়। উদ্দীপকে দেখা যাচ্ছে, গাজীপুরের সালনায় অবস্থিত শিল্পকারখানা দ্বারা বায়ুদূষণসহ নানানভাবে পরিবেশ দূষিত হচ্ছে। এভাবে পরিবেশ দূষণ করা ব্যবসায়ের সমাজের প্রতি দায়বদ্ধতার পরিপন্থি। যেহেতু সমাজ এবং সমাজের মানুষকে নিয়ে ব্যবসায় পরিচালিত হয়, তাই ব্যবসায়কে অবশ্যই সমাজের প্রতি দায়বদ্ধতামূলক কাজ করতে হবে। অন্যথায় ব্যবসায়ে কাঙ্ক্ষিত মাত্রায় সফলতা অর্জন করা যাবে না। এমতাবস্থায় গাজীপুরের সালনার শিল্পমালিকদেরকে সমাজের প্রতি দায়বদ্ধতার অভাবগুলো পূরণে সচেষ্ট হওয়া জরুরি।
SSC ব্যবসায় উদ্যোগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · সৃজনশীল
গাজীপুরের সালনার শিল্পমালিকদের কোনটির অভাব রয়েছে? বিশ্লেষণ কর।
উদ্দীপক
Sylhet · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর