উদ্দীপকে জনাব মামুনের ব্যবসায়িক কার্যক্রম 'কোন পক্ষের প্রতি দায়বদ্ধতা পালন করে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের জনাব মামুন সমাজের ক্রেতা ও ভোক্তা পক্ষের প্রতি দায়িত্ব পালন করেছেন।ক্রেতা ও ভোক্তাদের পারস্পরিক আস্থা ও সহযোগিতার ওপর ব্যবসায়ের সফলতা নির্ভর করে। তাই ব্যবসায়ীদের ক্রেতা-ভোক্তাদের প্রতি কতকগুলো দায়িত্ব পালন করা উচিত। যেমন- পণ্যের বাজার স্থিতিশীল রাখা, মানসম্মত পণ্য ও সেবা সরবরাহ করা, পণ্যসামগ্রী প্রাপ্তি সহজতর করা এবং পণ্য ও বাজারসংক্রান্ত নানাবিধ তথ্য সরবরাহ করা ইত্যাদি।উদ্দীপকের জনাব মামুন একজন পিঁয়াজ আমদানিকারক। তিনি বিদেশ থেকে পিঁয়াজ আমদানি করেন এবং বেশি দাম পাওয়ার আশায় পিঁয়াজ মজুদ করে রাখেন না। ফলে যথাসময়ে পণ্য সরবরাহ করে পণ্যের বাজার স্থিতিশীল রাখার দ্বারা জনাব মামুন সমাজের ক্রেতা ও ভোক্তার প্রতি দায়িত্ব পালন করেছেন।
SSC ব্যবসায় উদ্যোগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · সৃজনশীল
উদ্দীপকে জনাব মামুনের ব্যবসায়িক কার্যক্রম 'কোন পক্ষের প্রতি দায়বদ্ধ…
উদ্দীপক
Chittagong · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর