জনাব নাবিলের ব্যবসায়টি বিভিন্ন পক্ষের প্রতি সামাজিক দায়বদ্ধতা কতটুকু পালন করেছে বলে তুমি মনে কর? বিশ্লেষণ কর।
উত্তর: জনাব নাবিলের ব্যবসায়টি শ্রমিক ও কর্মচারীদের প্রতি এবং ক্রেতা ও ভোক্তাদের প্রতি সামাজিক দায়বদ্ধতা পালন করেছে বলে আমি মনে করি।বর্তমান প্রতিযোগিতামূলক ব্যবসায় জগতে ব্যবসায়ীকে নিজের মুনাফা বৃদ্ধির উদ্দেশ্য অর্জনের পাশাপাশি বিভিন্ন পক্ষের প্রতি দায়িত্ব পালন করতে হয় রাষ্ট্র, সমাজ, ক্রেতা ও কর্মচারী।উদ্দীপকের জনাব নাবিল একটি কাপড়' কারখানার মালিক। তিনি তার প্রতিষ্ঠানের কর্মীদের সময়মতো বেতন ও মজুরি প্রদান করেন। ফলে শ্রমিক-কর্মচারীরা উপকৃত হয়। এতে স্পষ্ট যে, তিনি শ্রমিক-কর্মচারীদের প্রতি সামাজিক দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন।তাছাড়াও তিনি ন্যায্য ও সঠিক মূল্যে কাপড় বিক্রির মধ্য দিয়ে ক্রেতা ও ভোক্তার প্রতি দায়বদ্ধতা পালন করেছেন। সুতরাং জনাব নাবিল শ্রমিক-কর্মচারীদের প্রতি এবং ক্রেতা ও ভোক্তাদের প্রতি সামাজিক দায়বদ্ধতা পালন করেছেন।
SSC ব্যবসায় উদ্যোগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · সৃজনশীল
জনাব নাবিলের ব্যবসায়টি বিভিন্ন পক্ষের প্রতি সামাজিক দায়বদ্ধতা কতটুক…
উদ্দীপক
Jessore · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর