জনাব নাবিলের ব্যবসায়টি পরিবেশে কোন ধরনের দূষণ করে? ব্যাখ্যা কর।
উত্তর: জনাব নাবিলের ব্যবসায়টি পরিবেশের বায়ু, পানি ও মাটি দূষণ করে।বিভিন্ন ধরনের শিল্পবর্জ্য ও আবর্জনা যত্রতত্র ছড়িয়ে-ছিটিয়ে রাখার ফলে পরিবেশে যে দূষণের সৃষ্টি হয় তাকে পরিবেশ দূষণ বলে।বসবাস ও ব্যবসায়ের জন্য বিনিয়োগ অনুকূল পরিবেশ তৈরি করে। কিন্তু এক্ষেত্রে বড় বাধার সৃষ্টি করে পরিবেশ দূষণ। কারণ বিভিন্ন শিল্পবর্জ্য পদার্থ পানিতে নিক্ষেপের ফলে তা পানি দূষিত করে। আবার যত্রতত্র ময়লা আবর্জনা নিক্ষেপ ও যানবাহনের কালো ধোঁয়া বায়ু দূষিত করে। অনেক সময় বসবাসের জন্য নির্বিচারে বন উজাড় করা হয়। এছাড়া ত্রুটিপূর্ণ পয়ঃনিষ্কাশন ব্যবস্থাও এ পরিবেশ দূষণের জন্য দায়ী। আর এ দূষণের ফলে মানুষের স্বাস্থ্যহানি হচ্ছে এবং মারাত্মকভাবে হুমকির মুখে পড়ছে জীববৈচিত্র্য।উদ্দীপকের জনাব নাবিল একটি কাপড় কারখানার মালিক। তিনি প্রতিষ্ঠানের বর্জ্য নির্দিষ্ট জায়গায় না ফেলে যেখানে সেখানে ফেলেন। ফলে ময়লা আবর্জনার পচা দুর্গন্ধ বাতাসের সাথে মিশে উক্ত এলাকার বায়ু দূষণ ঘটে। তাছাড়া যত্রতত্র ময়লা আবর্জনা ফেলায় ক্ষতিকারক পলিথিন মাটির সাথে মিশে ফলে মাটি দূষিত হয় এবং মাটির উৎপাদনশীলতা হ্রাস পায়। তাছাড়া ময়লা আবর্জনার সাথে কারখানার বিষাক্ত পদার্থ যত্রতত্র ফেলার কারণে উক্ত এলাকার পানির সাথে মিশে পানিকেও দূষিত করে।
SSC ব্যবসায় উদ্যোগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · সৃজনশীল
জনাব নাবিলের ব্যবসায়টি পরিবেশে কোন ধরনের দূষণ করে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Jessore · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর