উদ্দীপকে কোন ব্যবসায়ীকে তুমি সমর্থন কর? অন্য ব্যবসায়ীর প্রতি তোমার পরামর্শ ব্যক্ত কর।
উত্তর: উদ্দীপকে জনাব আফজলকে আমি সমর্থন করি এবং জনাব শফিকের উচিত নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা মেনে ব্যবসায় পরিচালনা করা।ব্যবসায়ে নৈতিকতা বলতে একজন ব্যবসায়ীর সততা, ন্যায়নীতি, আইন-কানুন ইত্যাদি মেনে চলাকে বোঝায়। আর ব্যবসায়ের পরিচালনাগত বিষয়ে ভালো-মন্দ দিক সম্পর্কে গড়ে ওঠা বিশ্বাস, ধ্যান-ধারণা, মতামত প্রভৃতিকে ব্যবসায়িক মূল্যবোধ বলে।উদ্দীপকের সততা ট্রেডিং-এর কর্ণধার মি. আফজল নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা মেনে ব্যবসায় পরিচালনা করেন। ফলে ক্রেতা ও ভোক্তা, সমাজ, রাষ্ট্র, ব্যবসায়ের কর্মচারী ও কর্মকর্তা উপকৃত হয়। তাই আমি মি. আফজলকে সমর্থন করি।পক্ষান্তরে আলফা ট্রেডিং এর কর্ণধার জনাব শফিক পণ্য মজুদ করেন এবং বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করেন। তার অতি মুনাফার কারণে ক্রেতা ও ভোক্তা কষ্ট পায়। তাই তার উচিত নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা মেনে ব্যবসায় পরিচালনা করা। অন্যথায় তার ব্যবসায় প্রতিষ্ঠান থেকে সবাই মুখ ফিরিয়ে নিবে এবং তিনি একসময় ক্ষতিগ্রস্ত হবেন বলে আমি মনে করি।
SSC ব্যবসায় উদ্যোগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · সৃজনশীল
উদ্দীপকে কোন ব্যবসায়ীকে তুমি সমর্থন কর? অন্য ব্যবসায়ীর প্রতি তোমার …
উদ্দীপক
Rajshahi · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর