'ডন ইলেকট্রনিক্স'এর সফলতার মূল কারণ কি বলে তুমি মনে কর? যুক্তিসহ মতামত দাও।
উত্তর: উদ্দীপকে 'ডন ইলেকট্রনিক্স' এর সফলতার মূল কারণ হলো ক্রেতা কেন্দ্রিকতা। উৎপাদন ব্যবস্থাপনাতে সুনির্দিষ্ট ক্রেতার (ব্যক্তি, দল বা প্রতিষ্ঠান) জন্য উপযোগী করে অর্থাৎ ক্রেতার পছন্দ, রুচি, প্রয়োজন, চাহিদা, ক্রয়ক্ষমতা বা ফরমায়েশ অনুযায়ী পণ্য বা সেবা উৎপাদন, সরবরাহ ও বণ্টন করা এবং পণ্য বাজারজাতকরণ কর্মকাণ্ড পরিচালনা করার প্রক্রিয়াকে ক্রেতাকেন্দ্রিকীকরণ বা ক্রেতাকেন্দ্রিকতা।এর মাধ্যমে ক্রেতাদের চাহিদা অনুযায়ী পন্য তৈরি করা হয়। ক্রেতারা যেমনভাবে ফরমায়েশ দেন সেভাবেই পণ্য তৈরি করা হয়।পণ্য যখন ক্রেতাদের ফরমায়েশ অনুযায়ী তৈরি হয়, তখন ক্রেতারা তা ক্রয় করার প্রতি আকৃষ্ট হয়। ফলে উৎপাদনকারী প্রতিষ্ঠানের বিক্রয় বৃদ্ধি পায়। উদ্দীপকে 'ডন ইলেকট্রনিক্স' ক্রেতার সমর্থ্য, রুচি ও পছন্দের প্রতি গুরুত্ব দিয়ে পন্য উৎপাদন ও বিপনণ করে। যা কাস্টমাইজেশন এর মধ্যে পড়ে। চাহিদা অনুযায়ী পণ্য তৈরি করাকে কাস্টমাইজেশন বলে। এর ফলে প্রতিষ্ঠান বিক্রয় বৃদ্ধি পায় এবং সুনাম বাড়ায়। তাই বলা যায় যে, উদ্দীপকের 'ডন ইলেকট্রনিকস" এর সফলতার মূল কারণ হলো ক্রেতা কেন্দ্রিকতা।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
'ডন ইলেকট্রনিক্স'এর সফলতার মূল কারণ কি বলে তুমি মনে কর? যুক্তিসহ মত…
উদ্দীপক
Jessore · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর