'কাঁচামালের সহজলভ্যতা জনাব সুমনের পাবনাতে আলু প্রক্রিয়াকরণ কারখানা স্থাপনের সিদ্ধান্ত নেওয়ার কারণ'- তুমি কি এ বক্তব্যের সাথে একমত? মতামত দাও।
উত্তর: কাঁচামালের সহজলভ্যতাই জনাব সুমনের পাবনাতে আলু প্রক্রিয়াকরণ কারখানা স্থাপনের সিদ্ধান্ত গ্রহণের কারণ'- আমি এ বক্তব্যের সাথে একমত পোষণ করছি। কাঁচামালের সহজলভ্যতা বলতে পণ্য উৎপাদনের জন্য সহজে পর্যাপ্ত পরিমাণ কাঁচামাল প্রাপ্যতাকে বোঝায়। কাঁচামাল সহজলভ্য হলে তা সংগ্রহের জন্য এককপ্রতি খরচ কম হয়। ফলে প্রতিষ্ঠানে পণ্য উৎপাদন খরচও কম হয়। তাই ব্যবসা প্রতিষ্ঠান স্থাপনের ক্ষেত্রে পর্যাপ্ত কাঁচামাল সহজেই পাওয়া যায় এমন স্থানকেই উদ্যোক্তারা বেছে নেন। জনাব সুমন পাবনার একজন আলু চাষি। পাবনায় প্রচুর আলু উৎপাদন হওয়ায় মৌসুমে আলুর সরবরাহ বেড়ে যায়। তাই আলুর দাম কিছুটা কমে যায়। এজন্য জনাব সুমন খুব একটা মুনাফা করতে পারেন না। তাই তিনি নিজস্ব জমিতে আলু প্রক্রিয়াকরণ শিল্প স্থাপনের সিদ্ধান্ত নিয়েছেন। যেকোনো কারখানা ও ব্যবসায় প্রতিষ্ঠান স্থাপনের ক্ষেত্রে সঠিক স্থান নির্বাচন করা প্রয়োজন। এক্ষেত্রে কাঁচামালের সহজলভ্যতার বিষয়টিও বিবেচনা করা হয়। পাবনায় আলু সহজলভ্য বলে জনাব সুমন কম খরচে প্রক্রিয়াকরণের জন্য কাঁচামাল সংগ্রহ করতে পারবেন। এতে প্রতিষ্ঠানের পণ্য উৎপাদনের চাকা গতিশীল রাখা সম্ভব হবে এবং এককপ্রতি উৎপাদন খরচও কম হবে। ফলে ব্যবসায়ে সাফল্য অর্জনের সম্ভাবনা বাড়বে। তাই বলা যায়, কাঁচামালের সহজলভ্যতার বিষয়টি বিবেচনা করেই জনাব সুমন পাবনাতে আলু প্রক্রিয়াকরণ কারখানা স্থাপনের সিদ্ধান্ত নিয়েছেন।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
'কাঁচামালের সহজলভ্যতা জনাব সুমনের পাবনাতে আলু প্রক্রিয়াকরণ কারখানা …
উদ্দীপক
Dinajpur · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর