অর্থসংস্থান ব্যবসার ওপর প্রভাব বিস্তারকারী কোন ধরনের উপাদান? ব্যাখ্যা করো।
উত্তর: অর্থসংস্থান হলো 'মূলধন' উপাদান, যা ব্যবসার ওপর প্রভাব বিস্তার করে। যে সম্পদ ভোগ না করে অধিক উৎপাদনের জন্য ব্যবহৃত হয় বা পুনরায় উৎপাদন কাজে বিনিয়োজিত হয় তাকে মূলধন বলে। মূলধন উৎপাদনের এমন একটি উপাদান যা আয় সৃষ্টি করে। অর্থসংস্থান বা তহবিল সংগ্রহের মাধ্যমে ব্যবসায়ে মূলধন সংগ্রহ করা হয়। ব্যাংক ঋণ হলো মূলধন সংগ্রহের অন্যতম প্রধান একটি উৎস। জনাব সুমন পাবনার একজন আলু চাষি। সেখানে উৎপাদন মৌসুমে আলুর সরবরাহ বেড়ে যাওয়ায় এর মূল্য কমে যায়। ফলে তিনি খুব একটা মুনাফা করতে পারেন না। তাই তিনি নিজ জমিতে আলু প্রক্রিয়াকরণ শিল্প স্থাপনের সিদ্ধান্ত নিয়েছেন। এজন্য তিনি ব্যাংক থেকে ঋণ গ্রহণের জন্য আবেদন করেন এবং ব্যাংক ঋণ মঞ্জুর করে। এই ঋণকে তিনি মূলধন হিসেবে ব্যবহার করবেন। এ মূলধন না হলে জনাব সুমন প্রক্রিয়াকরণ শিল্প স্থাপন করতে পারবেন না। তাই বলা যায়, অর্থসংস্থান হলো ব্যবসায়ের উপর প্রভাব বিস্তারকারী উপাদান মূলধনের অন্তর্ভুক্ত।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
অর্থসংস্থান ব্যবসার ওপর প্রভাব বিস্তারকারী কোন ধরনের উপাদান? ব্যাখ্…
উদ্দীপক
Dinajpur · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর