প্রতিযোগিতামূলক সুবিধা প্রাপ্তির লক্ষ্যে 'হৃদয় অটোমোবাইল' কর্তৃপক্ষের ISO সনদ নেওয়ার সিন্ধান্তের যৌক্তিকতা বিশ্লেষণ করো।
উত্তর: প্রতিযোগিতামূলক সুবিধা প্রাপ্তির লক্ষ্যে 'হৃদয় অটোমোবাইল' কর্তৃপক্ষের ISO সনদ নেওয়ার সিদ্ধান্তটি অত্যন্ত যৌক্তিক।ISO বা International Organization for Standardization হচ্ছে একটি আন্তর্জাতিক মান সংস্থা। এটি আন্তর্জাতিক পর্যায়ে পণ্যের মান কেমন হওয়া উচিত, তা নির্ধারণ করে দেয়।'হৃদয় অটোমোবাইল' গাড়ি উৎপাদন ও বিপণনকারী একটি প্রতিষ্ঠান। এটি ক্রেতাদের ওয়ারেন্টিসহ অন্যান্য সুবিধা প্রদান করে থাকে। বর্তমানে প্রতিযোগিতা বেড়ে যাওয়ায় প্রতিষ্ঠানটি পণ্যের কাঙ্ক্ষিত বিক্রয় মাত্রা ধরে রাখতে পারছে না। তাই প্রতিযোগিতামূলক সুবিধা পাওয়ার আশায় 'হৃদয় অটোমোবাইল' কর্তৃপক্ষ আন্তর্জাতিক মান নিয়ন্ত্রণকারী সংস্থা ISO থেকে সনদ গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। পৃথিবীর সব দেশে পরিবহনের জন্য গাড়ি ব্যবহার করা হয়। প্রযুক্তিগত উৎকর্ষের যুগে গাড়িতেও ব্যবহৃত হচ্ছে নতুন প্রযুক্তি। এমতাবস্থায় 'হৃদয় অটোমোবাইলের' পক্ষে ব্যবসায়ে টিকে থাকাটা একটা বড় চ্যালেঞ্জ। তাই প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক মান সনদ সংগ্রহে আগ্রহী হয়। এই সনদ সংগ্রহের পর হৃদয় অটোমোবাইলের গাড়ির মান নিয়ে ক্রেতার মনে আর কোনো প্রশ্ন থাকবে না। ক্রেতারা এ প্রতিষ্ঠানের গাড়ির মানকে আন্তর্জাতিক মানের বলে বিবেচনা করবে। ফলে এ প্রতিষ্ঠানের গাড়ি বাজারের প্রতিযোগী প্রতিষ্ঠানগুলো থেকে এগিয়ে থাকবে। ফলে প্রতিযোগিতামূলক সুবিধা অর্জিত হবে। তাই বলা যায়, 'হৃদয় অটোমোবাইল'-এর ISO সনদ নেওয়ার সিদ্ধান্তটি যথাযথ হয়েছে।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
প্রতিযোগিতামূলক সুবিধা প্রাপ্তির লক্ষ্যে 'হৃদয় অটোমোবাইল' কর্তৃপক্ষ…
উদ্দীপক
Dinajpur · 2017
উত্তর
উত্তর
উত্তর