কোন প্রভাব বিস্তারকারী উপাদানের মাধ্যমে 'RK ট্রেডার্সের' উৎপাদন প্রভাবিত হচ্ছে? ব্যাখ্যা করো।
উত্তর: 'RK ট্রেডার্স'-এর উৎপাদন ক্ষমতা মানবীয় উপাদান 'শ্রম' দ্বারা প্রভাবিত হচ্ছে। যেকোনো প্রতিষ্ঠানে পণ্য উৎপাদনের ক্ষেত্রে মানবীয় উপাদানের গুরুত্ব সবচেয়ে বেশি। মানবীয় উপাদান তথা শ্রমিক একটি প্রতিষ্ঠানে উৎপাদনের চাকাকে সচল রাখে। যত উন্নত মানের মেশিন কিংবা কাঁচামালই থাকুক না কেন, মানবীয় উপাদান বা শ্রম ব্যতীত সব কিছু অচল। 'RK ট্রেডার্স' গম হতে ময়দা উৎপাদন করে। প্রতিষ্ঠানটির উৎপাদিত ময়দার বেশ চাহিদা রয়েছে। উক্ত কারখানাতে শ্রমিক সংঘ যথেষ্ট শক্তিশালী। শ্রমিকদের অসহযোগিতার কারণে সেখানে প্রায়ই উৎপাদন কাজ ব্যাহত হয়। অর্থাৎ প্রতিষ্ঠানটি তার পূর্ণ উৎপাদন ক্ষমতা ব্যবহার করতে পারে না। শ্রমিকদের সাথে মালিকপক্ষের প্রায়ই নানান কারণে ঝামেলা হয়। অতঃপর প্রতিষ্ঠানের উৎপাদন কাজ বন্ধ থাকে। আর এ শ্রম বা শ্রমিক হলো একটি মানবীয় উপাদান। সুতরাং, মানবীয় উপাদান দ্বারা 'RK ট্রেডার্স'-এর উৎপাদন প্রভাবিত হচ্ছে।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
কোন প্রভাব বিস্তারকারী উপাদানের মাধ্যমে 'RK ট্রেডার্সের' উৎপাদন প্র…
উদ্দীপক
Dinajpur · 2017
উত্তর
উত্তর
উত্তর