"উৎপাদন ক্ষমতা শ্রমিকদের অসহযোগিতার কারণে কমে যায়"- ব্যাখ্যা করো।
উত্তর: কোনো প্রতিষ্ঠানের সর্বোচ্চ উৎপাদনের পরিমাণই হলো ঐ প্রতিষ্ঠানের উৎপাদন ক্ষমতা। ব্যবসায়ের অন্যতম উৎপাদন উপকরণ হলো শ্রমিক। এ মানবীয় উপকরণের দক্ষতা, সহযোগিতা এবং অসহযোগিতার ওপর উৎপাদন ক্ষমতা অনেকটা নির্ভরশীল। যত উন্নতমানের মেশিনপত্র, পদ্ধতি ও কাঁচামাল থাকুক না কেন, মানবীয় উপাদান অর্থাৎ শ্রমিকের অনুপস্থিতি বা অসহযোগিতায় উৎপাদন কার্যক্রম সঠিকভাবে চালানো সম্ভব হয় না। শ্রমিকের অসহযোগিতা বা শ্রমিকরা ঠিকভাবে কাজ না করলে প্রতিষ্ঠান তার কাঙ্ক্ষিত পরিমাণ পণ্য উৎপাদনে ব্যর্থ হয়। এভাবেই প্রতিষ্ঠানের উৎপাদন ক্ষমতা হ্রাস পায়।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
"উৎপাদন ক্ষমতা শ্রমিকদের অসহযোগিতার কারণে কমে যায়"- ব্যাখ্যা করো।
উদ্দীপক
Dinajpur · 2017
উত্তর
উত্তর
উত্তর