উদ্দীপকের প্রতিষ্ঠানের শো-রুমগুলোতে সম্প্রতি রিটেইল লে-আউট পদ্ধতির ব্যবহার করা হয়েছে, যা যৌক্তিক বলে আমি মনে করি।
যে বিন্যাস ব্যবস্থায় পণ্য বিক্রয়ের জন্য খুচরা বিক্রয়কেন্দ্র পরিকল্পিতভাবে সাজানো হয় তাকে রিটেইল লে-আউট বা খুচরা বিক্রয় কেন্দ্র বিন্যাস বলে। রাজশাহীতে মিসেস পারুলের একটি সুতা তৈরির কারখানা আছে। এ সুতা ব্যবহার করে তিনি যন্ত্রপাতির সাহায্যে 'সুকন্যা' ব্র্যান্ডের শাড়ি তৈরি করেন। অতঃপর এ শাড়িগুলো দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে শো- রুমের মাধ্যমে বিক্রয় করেন। শো-রুমগুলোতে শাড়িগুলো এমনভাবে ডিসপ্লে করা হয় যেন তা সহজেই ক্রেতাদের নজর কাড়ে।
শো-রুমে সাধারণত খুচরা মূল্যে পণ্য সামগ্রী বিক্রয় করা হয়। 'সুকন্যা' শাড়ি তৈরির প্রতিষ্ঠানটির শো-রুমেও ব্যতিক্রম ঘটেনি। এ শো-রুমে রিটেইল লে-আউট অনুসরণ করা হয়েছে। এক্ষেত্রে উল্লেখ্য, রিটেইল লে-আউট বিন্যাসের ক্ষেত্রে পণ্যের প্রকৃতি, রং, মূল্য, ক্রেতার প্রকৃতি, সামাজিক অবস্থা প্রভৃতি বিবেচনায় নিয়ে বিন্যাস করা হয়। ফলে ক্রেতারা বিপণিতে ঢুকেই তাদের কাঙ্ক্ষিত পণ্যটি পছন্দ করতে পারে। এক্ষেত্রে তাদেরকে অযথা দোকানের এদিক-সেদিক ঘুরতে হয় না। ফলে শো-রুমগুলোর পণ্য ক্রেতাসাধারণের নজর কাড়ে। তাই বলা যায়, প্রতিষ্ঠানটিতে খুচরা বিক্রয়কেন্দ্র বিন্যাস পদ্ধতির ব্যবহার করা যর্থাথ হয়েছে।