উৎপাদন ক্ষমতা বাড়ানোর জন্য 'RK ট্রেডার্স'-এর নেওয়া সিদ্ধান্তের যৌক্তিকতা বিশ্লেষণ করো।
উত্তর: উৎপাদন ক্ষমতা বৃদ্ধির জন্য 'RK ট্রেডার্স'-এর গৃহীত সিদ্ধান্তটি যৌক্তিক। উৎপাদন ক্ষমতা বলতে একটি প্রতিষ্ঠানের সর্বোচ্চ পণ্য উৎপাদনের পরিমাণকে বোঝায়। আমরা জানি উৎপাদন ক্ষমতা কতগুলো বিষয়ের ওপর নির্ভর করে। যেমন- কারিগরি, আর্থিক, মানবিক উপাদান প্রভৃতি। 'RK ট্রেডার্স' গম থেকে ময়দা উৎপাদন করে। বাজারে প্রতিষ্ঠানটির উৎপাদিত ময়দার বেশ চাহিদা রয়েছে। উক্ত কারখানাটিতে শ্রমিক সংঘ যথেষ্ট শক্তিশালী হওয়ার কারণে প্রায়ই প্রতিষ্ঠানটির উৎপাদন কাজ ব্যাহত হয়। তাই শ্রমিকদের সাথে সম্পর্ক সহজ করতে এবং উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করতে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ শ্রমিক সংঘের সাথে আলোচনা করার সিদ্ধান্ত নিয়েছে। শ্রমশক্তি বা জনশক্তি ছাড়া উৎপাদন সম্ভব নয়। দক্ষ জনশক্তি উৎপাদনে গতিশীলতা আনে এবং প্রতিষ্ঠানকে তার পূর্ণ উৎপাদন ক্ষমতা ব্যবহারে সক্ষম করে তোলে। কিন্তু 'RK ট্রেডার্স' কোনোভাবে তার পূর্ণ উৎপাদন ক্ষমতা ব্যবহার করতে পারছে না। কেননা নানান কারণে প্রতিষ্ঠানের মালিকপক্ষের সাথে শ্রমিকপক্ষের সংঘাত রয়েছে। আর শ্রমিকসংঘ শক্তিশালী হওয়ায় মাঝে মাঝে পণ্য উৎপাদনও বন্ধ থাকে। ফলে তাদের উৎপাদন ক্ষমতার পূর্ণ ব্যবহার সম্ভব হয় না। তাই উৎপাদন ক্ষমতা বৃদ্ধির জন্য 'RK ট্রেডার্স'-এর উদ্যোগটি খুবই কার্যকর। শ্রমিকসংঘের সাথে সুষ্ঠু আলোচনা ও ভালো সম্পর্ক থাকলে ভবিষ্যতে উৎপাদন বন্ধ হওয়ার সম্ভাবনা কম থাকবে। ফলে 'RK ট্রেডার্স' তাদের কাঙ্ক্ষিত মাত্রায় পণ্য উৎপাদনে সক্ষম হবে। তাই বলা যায়, শ্রমিকসংঘের সাথে আলোচনার সিদ্ধান্তটি অত্যন্ত যৌক্তিক।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
উৎপাদন ক্ষমতা বাড়ানোর জন্য 'RK ট্রেডার্স'-এর নেওয়া সিদ্ধান্তের যৌক্…
উদ্দীপক
Dinajpur · 2017
উত্তর
উত্তর
উত্তর