উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানের প্রারম্ভিক কাজের মাধ্যমে কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়, ব্যাখ্যা করো।
উত্তর: মিসেস পারুলের প্রতিষ্ঠানটির প্রারম্ভিক কাজের মাধ্যমে পণ্যের রূপগত উপযোগ সৃষ্টি হয়। রূপগত উপযোগ হচ্ছে পণ্যের রূপ বা আকৃতি পরিবর্তনের মাধ্যমে পণ্যকে ব্যবহার উপযোগী করে তোলা। উৎপাদনের মাধ্যমে পণ্যের রূপগত উপযোগ সৃষ্টি করা হয়। মিসেস পারুলের রাজশাহীতে রেশম সুতা তৈরির কারখানা আছে। এ সুতা মূলত তুলা থেকে উৎপাদিত হয়। তুলা প্রক্রিয়াকরণ করে এর রূপ বা আকৃতি পরিবর্তন করে সুতায় রূপান্তর করা হয়। অতঃপর এ সুতা ব্যবহার করে যন্ত্রপাতির সাহায্যে তিনি 'সুকন্যা' ব্র্যান্ডের শাড়ি তৈরি করেন। এভাবে সুতার রূপগত পরিবর্তন ঘটে। তার এ সুতা কিংবা শাড়ি উভয়ই উৎপাদন কাজের সাথে সংশ্লিষ্ট। সুতরাং তার প্রতিষ্ঠানে সুতা উৎপাদনের প্রারম্ভিক কাজটি দ্বারা পণ্যের রূপগত উপযোগ সৃষ্টি হয়।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানের প্রারম্ভিক কাজের মাধ্যমে কোন ধরনের উ…
উদ্দীপক
Dinajpur · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর