ব্যবসায়িক সাফল্য অর্জনে উৎপাদন ক্ষেত্রে পদ্ম ফুল লি.এর গৃহীত পদক্ষেপ কে কি বলে? ব্যাখ্যা কর।
উত্তর: ব্যবসায়িক সাফল্য অর্জনে উৎপাদন ক্ষেত্রে পদ্মা ফুড লি.–এর গৃহীত পদক্ষেপকে সার্বিক মান ব্যবস্থাপনা বলে। সার্বিক মান ব্যবস্থাপনা মূলত তিনটি নীতির ওপর প্রতিষ্ঠিত; যথা—ক্রেতা সন্তুষ্টি, কর্মীদের সম্পৃক্ততা, এবং মানের ধারাবাহিকতা। এক্ষেত্রে কতগুলো বিষয় খুবই গুরুত্বপূর্ণ যেমন –ক্রেতারা কি চায় তা খুঁজে বের করা, ক্রেতাদের প্রত্যাশা অনুযায়ী পণ্য বা সেবার নকশা করা ইত্যাদি।উদ্দীপকে "পদ্ম ফুড লিমিটেড"বিভিন্ন ধরনের ভোগ্য পণ্য উৎপাদন করে। প্রতিষ্ঠানটি ধারাবাহিক মান উন্নয়নের মাধ্যমে গুণগত মানসম্পন্ন পণ্য তৈরি করে। উৎপাদনের পর দেখে পূর্ব নির্ধারিত মান অনুযায়ী পণ্য উৎপাদিত হচ্ছে কিনা এবং মানের বিচ্যুতি হলে সংশোধন মূলক ব্যবস্থা গ্রহণ করে।" পদ্মা ফুড লি." এর সমস্ত কার্যক্রম সার্বিক মান ব্যবস্থাপনার নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, ব্যবসায়িক সাফল্য অর্জনে উৎপাদন ক্ষেত্রে পদ্মা ফুড লি. এর গৃহীত পদক্ষেপকে সার্বিক মান ব্যবস্থা বলে।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
ব্যবসায়িক সাফল্য অর্জনে উৎপাদন ক্ষেত্রে পদ্ম ফুল লি.এর গৃহীত পদক্ষ…
উদ্দীপক
Jessore · 2019
উত্তর
উত্তর
উত্তর