কাঙ্খিত মুনাফা অর্জনের জন্য'প্রাইম টেলিকম' কোন ধরনের পণ্য ডিজাইনের প্রতি গুরুত্ব দিতে পারে বলে তুমি মনে কর?
উত্তর: কাঙ্খিত মুনাফা অর্জনের জন্য 'প্রাইম টেলিকম ' এর ওপর উৎপাদন ডিজাইনের উপর গুরুত্ব দিয়েছে বলে আমি মনে করি। যে ডিজাইনের মূল লক্ষ্য হলো- নতুন ও উন্নত কলা কৌশল ব্যবহার করে পণ্য বা সেবা উৎপাদন করা তাকে উৎপাদন ডিজাইন বলে। এরূপ ডিজাইনের মূল উদ্দেশ্য হলো- উৎপাদনের ক্ষেত্রে এর অপচয় হ্রাস করা, উৎপাদনশীলতা বৃদ্ধি করা এবং ব্যয় হ্রাসের উপর অধিক গুরুত্বারোপ করা।এর মাধ্যমে পন্যের গুনগত মান ঠিক রেখে ক্রেতার চাহিদা অনুযায়ী তৈরি করা হয়। ক্রেতারা এসব পণ্যের প্রতি বেশি আগ্রহ দেখায়। ফলে এসব পণ্য থাকায় প্রতিষ্ঠান বিক্রয় বাড়ে। বিক্রয় বৃদ্ধির ফলে তাদের মুনাফা বৃদ্ধি হয়। উদ্দীপকে দেখা যায়, 'প্রাইম টেলিকম ' প্রতিষ্ঠানটির ক্রেতাদের চাহিদা অনুযায়ী তাদের পছন্দ, সামর্থ্য, ক্রয় ক্ষমতা অনুযায়ী পন্য তৈরি করেন। ফলে নান্দনিক পণ্য হওয়ায় ক্রেতারা সহজেই তার প্রতি আকৃষ্ট হয়। কিন্তু উৎপাদন প্রক্রিয়া সেকেলে হাওয়ায় কোম্পানির লাভের পরিমাণ কম হয়। তাদের বিক্রয় কমে যায়। যদি তারা উৎপাদন ডিজাইন ব্যবহার করে নান্দনিক পণ্য তৈরি করে তবে তাদের বিক্রয় বাড়বে।ক্রেতারা এই।পন্য ক্রয়ে আকৃষ্ট হবে।তাদের মুনাফা বৃদ্ধি হবে।তাই বলা যায় যে, উদ্দীপকের 'প্রাইম টেলিকম' এর সফলতার জন্য উৎপাদন ডিজাইন কে গুরুত্ব দেয়া উচিত।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
কাঙ্খিত মুনাফা অর্জনের জন্য'প্রাইম টেলিকম' কোন ধরনের পণ্য ডিজাইনের …
উদ্দীপক
Jessore · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর