"উৎপাদন একটি দেশের আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে "-উদ্দীপকের আলোকে উক্তিটির যথার্থতা মূল্যায়ন কর।
উত্তর: উৎপাদন একটি দেশের আর্থসামাজিক উন্নয়নের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে- উক্তিটি যথার্থ। উৎপাদনের পরিমাণ, আয়,ভোগ, সঞ্চয়, বেকারত্বের হার ইত্যাদির সংখ্যা একটি দেশের অর্থনৈতিক চিত্র তুলে ধরে। একটি নির্দিষ্ট সময়ে একটি দেশের সকল জনগণ দেশের ভিতরে ও বাইরে যে পরিমাণ দ্রব্য বা সেবা উৎপাদন করে তার বাজার মূল্য কে বলা হয় জাতীয় উৎপাদন। বিগত কয়েক বছরের জাতীয় উৎপাদনের মধ্যে তুলনা করে দৃষ্টির উন্নতি ও অবনতি বোঝা যায়। উৎপাদন দুইভাবে জীবনযাত্রার মান উন্নয়ন করে থাকে। একটি হল আয় বৃদ্ধির মাধ্যমে এবং অন্যটি হলো ভোগ বৃদ্ধির মাধ্যমে। উৎপাদনের মাধ্যমে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। আর কর্মসংস্থানের মাধ্যমে আয় বৃদ্ধি পায়। আবার আয় বৃদ্ধির ফলে তাদের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পায়। ফলে তারা বেশি বেশি পণ্য ভোগ করতে পারে। এতে মানুষের জীবন যাত্রার মান উন্নয়ন হয়। তাই বলা যায় যে, উৎপাদন একটি দেশের আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
"উৎপাদন একটি দেশের আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন কর…
উদ্দীপক
Jessore · 2019
উত্তর
উত্তর
উত্তর