উদ্দীপকে উল্লেখিত প্রতিষ্ঠানটি কোন ধরনের সংগঠন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত প্রতিষ্ঠানটি সমবায় সমিতি। সমতার ভিত্তিতে একই শ্রেণি ভুক্ত মানুষ সমবায় আইন অনুযায়ী নিজেদের অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে যে ব্যবসায় সংগঠন করে তোলে তাকে সমবায় সমিতি বলে। কমপক্ষে ২০ জন চুক্তি সম্পাদনের যোগ্য ব্যক্তি নিজেদের অর্থনৈতিক কল্যাণের লক্ষ্যে পারস্পরিক ঐক্য, সহযোগিতা ও সমঝোতার ভিত্তিতে এরূপ ব্যবসা সংগঠন করে তুলতে পারে। মূলত এটি কম বিত্তসম্পন্ন মানুষের সংগঠন। জীবনযাত্রার মান উন্নয়ন, আর্থিকভাবে লাভবান ইত্যাদির জন্য এ সংগঠন করা হয়ে থাকে। উদ্দীপকে কুড়িগ্রাম জেলার নাগেশ্বরীর ৭০ জন কৃষক একত্রিত হয়ে সম অধিকারের ভিত্তিতে একটি প্রতিষ্ঠান গঠন করল। যাদের প্রধান উদ্দেশ্য হল মধ্যস্থ ব্যবসায়ীদের হাত থেকে নিজেদেরকে রক্ষা করে ন্যায্য মূল্য নিশ্চিত করা। শান্তির সকলেই সমস্বরে ভুক্ত নিজেদের অর্থনৈতিক কল্যাণের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছে এবং এর সদস্য সংখ্যা ২০ জন এর অধিক। সুতরাং উদ্দীপকে উল্লেখিত প্রতিষ্ঠানটি সমবায় সমিতি।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লেখিত প্রতিষ্ঠানটি কোন ধরনের সংগঠন? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Jessore · 2019
উত্তর
উত্তর
উত্তর