উদ্দীপকে মি.জাহিদের প্রকল্প সম্প্রসারণ এর ব্যবসার জন্য দায়ী উপকরণটি হল ভূমি।
ভূমি হল সৃষ্টির আদি উপাদান। সাধারণভাবে পৃথিবীর উপরিভাগেকে ভূমি বললে ও প্রকৃতির অপাদান মাটি, বাতাস,পানি,খনিজ সম্পদ, বনজ সম্পদ, নদ নদী ইত্যাদি সবকিছুই ভূমির অন্তর্ভুক্ত। প্রকৃতিতে পাওয়া যায় বলে এর কোন যোগান দাম নেই এটি অবিনিশ্বর। পৃথিবী সৃষ্টির প্রথম দিকে যে পরিমাণ সব ও স্থল ছিল আজও সেই পরিমাণে আছে কোন অবস্থাতেই হ্রাশ বা বৃদ্ধি হয়নি। ফলে এর যোগান সীমিত।
উদ্দীপকে মি.জাহিদ নিজস্ব পাঁচটি পুকুরে মৎস্য চাষ শুরু করেন। পাঁচজন কর্মচারীর সহায়তায় ও নিজস্ব ব্যবস্থাপনায় মৎস্য চাষে তিনি সফলতা অর্জন করেন। বছর শেষে যাবতীয় খরচ মিটিয়ে ২৫ লক্ষ টাকা আয় করতে পারেন। সাফল্যের ধারাবাহিকতায় তিনি এটিকের সম্প্রসারণের চিন্তা করলেন। কিন্তু তার আশেপাশে কোন জলাশয় না পাওয়াই তিনি প্রকল্পটির সম্প্রসারণে ব্যর্থ হন। কেননা মৎস্য চাষে জলাশয় একান্ত প্রয়োজন। জলাশয় ছাড়া মাছ চাষের কথা কখনো কল্পনা করা যায় না। জলাশয় একটি প্রাকৃতিক উপাদান বা ভূমির অন্তর্ভুক্ত।
তাই বলা যায়, জাহিদের প্রকল্প সম্প্রসারণে ব্যর্থতার জন্য দায়ী উপকরণটি হল ভূমি।