“জাতীয় শিল্পনীতি-২০১৬” অনুসারে ২০১৮ সালে মি. তাহার প্রতিষ্ঠানটি কোন মাত্রার এন্টারপ্রাইজের অন্তর্ভুক্ত? ব্যাখ্যা কর।
উত্তর: জাতীয় শিল্পনীতি-২০১৬ অনুসারে ২০১৮ সালে মি. তাহার প্রতিষ্ঠানটি মাঝারি এন্টারপ্রাইজ। ২০১৬ সালের শিল্পনীতি অনুযায়ী উৎপাদনমুখী শিল্পের বেলায় কোনো শিল্পের স্থায়ী সম্পত্তির মূল্য প্রতিস্থাপন ব্যয়সহ ভূমি ও কারখানা ভবন বাদে ন্যূনপক্ষে ১৫ কোটি টাকা থেকে ৫০ কোটি টাকা হলে অথবা শ্রমিকসংখ্যার ভিত্তিতে ১২১ থেকে ৩০০ জন হলে তাকে মাঝারি এন্টারপ্রাইজ বলে। উল্লেখ্য, সম্পত্তি বা শ্রমিক যেকোনো একটা বৈশিষ্ট্য প্রতিপালিত হলেই তা মাঝারি শিল্পের মধ্যে পড়ে। উদ্দীপকে মি. তাহা ২০১৭ সালে নিজস্ব ১০ বিঘা জমিতে ১৫ কোটি টাকা মূলধন ও ১০০ জন শ্রমিক নিয়ে একটি মিনি জুট মিল স্থাপন করেন। তার সুদক্ষ পরিচালনায় প্রতিষ্ঠানটির উৎপাদিত পণ্যের সুনাম ও বাজার চাহিদা বৃদ্ধি পায়। যার ফলশ্রুতিতে ২০১৮ সালে তিনি আরও ১০০ জন শ্রমিক ও ২০ কোটি টাকা বিনিয়োগ করেন। এখন তার মোট মূলধন দাঁড়াল ৩৫ কোটি টাকা এবং শ্রমিকসংখ্যা দাঁড়াল ২০০ জন যা মাঝারি প্রতিষ্ঠানের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায় মি. তাহার প্রতিষ্ঠানটি মাঝারি এন্টারপ্রাইজ।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
“জাতীয় শিল্পনীতি-২০১৬” অনুসারে ২০১৮ সালে মি. তাহার প্রতিষ্ঠানটি কো…
উদ্দীপক
Jessore · 2019
উত্তর
উত্তর
উত্তর