মি. তাহার সিদ্ধান্ত বাস্তবায়িত হলে প্রতিষ্ঠানের মাত্রা বিবেচনায় ধরন উল্লেখপূর্বক এর অর্থনৈতিক গুরুত্ব মূল্যায়ন কর।
উত্তর: মি. তাহার সিদ্ধান্ত বাস্তবায়িত হলে প্রতিষ্ঠানটি বৃহদায়তন প্রতিষ্ঠানে পরিণত হবে এবং এর অর্থনৈতিক গুরুত্ব অপরিসীম। উদ্দীপকে মি. তাহা ১৫ কোটি টাকা ও ১০০ জন শ্রমিক নিয়ে একটি মিনি জুট মিল স্থাপন করেন। পরবর্তীতে তিনি আরও ১০০ জন শ্রমিক ও ২০ কোটি টাকা বিনিয়োগ করেন ফলে এখন তার মোট মূলধন দাঁড়াল ৩৫ কোটি টাকা এবং শ্রমিকসংখ্যা দাঁড়াল ২০০ জন যা মাঝারি প্রতিষ্ঠানের সাথে সামঞ্জস্যপূর্ণ। বিদেশে পণ্য রপ্তানির উদ্দেশ্যে তিনি আরও ২৫ কোটি টাকা ও ২০০ জন শ্রমিক নিয়োগ দেন। এখন তার মোট মূলধন ৬০ কোটি টাকা ও শ্রমিক সংখ্যা ৪০০ জন তাই এটি এখন একটি বৃহদায়তন প্রতিষ্ঠান। বড় বড় শিল্প যেমন— ইস্পাত শিল্প, নিষ্কাশন শিল্প, তেল, কয়লা, গ্যাস শিল্প ইত্যাদি প্রতিষ্ঠা করতে গেলে বৃহদায়তন প্রতিষ্ঠানের দরকার আছে। একটি বৃহৎ শিল্পের মাধ্যমে যত লোকের কর্মসংস্থান হয় তা অনেকগুলো ক্ষুদ্র বা মাঝারি শিল্পের মাধ্যমে সম্ভব না। প্রাকৃতিক সম্পদের ব্যবহার, ভারী ও মৌলিক শিল্প পরিচালনা, ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠানকে নেতৃত্বদান, ব্যাপক মানুষের কর্মসংস্থান, উন্নত কর্মপরিবেশ সুরক্ষা ইত্যাদি বিভিন্ন দিক বিবেচনায় বৃহৎ শিল্পের প্রয়োজন আছে। বাণিজ্যিক প্রতিষ্ঠানসমূহ এক্ষেত্রে সেবা শিল্পের অন্তর্ভুক্ত বিবেচিত হয়ে থাকে। তাই দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নের জন্য বৃহৎ শিল্পের গুরুত্ব অপরিসীম।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
মি. তাহার সিদ্ধান্ত বাস্তবায়িত হলে প্রতিষ্ঠানের মাত্রা বিবেচনায় ধ…
উদ্দীপক
Jessore · 2019
উত্তর
উত্তর
উত্তর