উদ্দীপকে উল্লিখিত আসিফ কারখানা স্থাপনে কোন ধরনের ব্যবসায় অবস্থানের ওপর গুরুত্ব দিয়েছেন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত আসিফ কারখানা স্থাপনে শহরে অবস্থানের ওপর গুরুত্ব দিয়েছে। শহরকে কেন্দ্র করে কোনো শিল্প বা বাণিজ্যিক প্রতিষ্ঠান স্থাপনকে ব্যবসায়ের শহরে অবস্থান বলে। অধিক জনসমাগম, সহজ যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থা, বিভিন্ন অফিস আদালত ও প্রতিষ্ঠানের উপস্থিতি, শক্তি সম্পদের ও উপকরণাদির সহজ প্রাপ্তি ইত্যাদি নানা কারণে ব্যবসায়ের জন্য শহরে অবস্থান ভালো। উদ্দীপকে আসিফ রাজশাহীর সাহেব বাজারে একটি প্রসাধনী সামগ্রী তৈরির কারখানা স্থাপন করেন। তিনি দক্ষ কর্মী ও অত্যাধুনিক প্রযুক্তি ও যন্ত্রপাতি ব্যবহার করে উৎপাদন প্রক্রিয়া সচল রাখেন। আসিফের প্রতিষ্ঠানটি বাজারে অবস্থিত, যেকোনো শহরে বাজার সাধারণত জনসমাগম এলাকায় হয় এবং গ্রাম্য পরিবেশ থেকে দূরে অবস্থিত হয়। তাই বলা যায়, আসিফ কারখানা স্থাপনে শহরে অবস্থানের ওপর গুরুত্ব দিয়েছে।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত আসিফ কারখানা স্থাপনে কোন ধরনের ব্যবসায় অবস্থানের…
উদ্দীপক
Jessore · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর