“ব্যবসায়ের জন্য সঠিক স্থান নির্বাচন প্রতিষ্ঠানের সর্বোচ্চ সাফল্য নিশ্চিত করে” – উদ্দীপকে মনিরের প্রতিষ্ঠানের প্রেক্ষিতে উক্তিটির যথার্থতা মূল্যায়ন কর।
উত্তর: 'ব্যবসায়ের জন্য সঠিক স্থান নির্বাচন প্রতিষ্ঠানের সর্বোচ্চ সাফল্য নিশ্চিত করে' উক্তিটি যথার্থ। যে স্থানে ব্যবসায় প্রতিষ্ঠান স্থাপন করা হয় বা যে স্থান হতে ব্যবসায় পরিচালনা করা হয় তাকে ব্যবসায়ের অবস্থান বলে। বর্তমান সময়ে ব্যবসায়ের তীব্র প্রতিযোগিতা বিদ্যমান। উপযুক্ত স্থানে ব্যবসায়টির অবস্থান থাকলে ক্রেতাদের যেমন পণ্য প্রাপ্তিতে সুবিধা হয় তেমনি বিক্রয়ও বৃদ্ধি পায়। উপযুক্ত অবস্থান উৎপাদন ব্যয় হ্রাস করে ফলে প্রতিযোগীদের তুলনায় কম দামে পণ্য বিক্রয় করা যায়। এছাড়া এটি বিপণন সুবিধাও প্রদান করে। এসবের ফলেই মুনাফা বেশি হয়। উদ্দীপকে আসিফের প্রতিষ্ঠানটি শহরে অবস্থিত কিন্তু তার বন্ধু মনির গ্রামে একটি ডাল মিল প্রতিষ্ঠা করেন। স্বল্পমূল্যে পর্যাপ্ত শ্রমিক প্রাপ্তি, কাঁচামালের প্রাচুর্য, স্বাস্থ্যকর ও ঝামেলামুক্ত পরিবেশ, শ্ৰম - ব্যবস্থাপনায় সুসম্পর্ক এবং গ্রামীণ পরিবেশ অনেকটা জটিলতামুক্ত থাকায় কম খরচেই তিনি উৎপাদন কার্যক্রম চালাতে পারেন। এখানকার জমির দামও কম। অর্থাৎ সব মিলিয়ে মনির কম উৎপাদন ব্যয়ে পণ্য উৎপাদন করতে পারছেন। ফলে তার মুনাফা বেশি হচ্ছে। তার এই মুনাফা হওয়ার পেছনে ব্যবসায় অবস্থান যথেষ্ট গুরুত্ব বহন করেছে। সুতরাং বলা যায়, ব্যবসায়ের জন্য সঠিক স্থান নির্বাচন প্রতিষ্ঠানের সর্বোচ্চ সাফল্য নিশ্চিত করে।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
“ব্যবসায়ের জন্য সঠিক স্থান নির্বাচন প্রতিষ্ঠানের সর্বোচ্চ সাফল্য ন…
উদ্দীপক
Jessore · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর