মি. ফাহিম ফ্যাক্টরি নির্মাণের সময় লে-আউটের কোন বিষয়কে গুরুত্ব দিয়েছেন? ব্যাখ্যা কর।
উত্তর: মি. ফাহিম ফ্যাক্টরি নির্মাণের সময় লে-আউটের নিরাপত্তা বিষয়কে গুরুত্ব দিয়েছেন। প্রতিটি আদর্শ বিন্যাসে উত্তম নিরাপত্তা ব্যবস্থা থাকে। এতে দুর্ঘটনা রোধ এবং দুর্ঘটনাকালীন কম ক্ষয়য়ক্ষতি হয়ে থাকে। দুর্ঘটনায় দ্রুত প্রস্থান, প্রাথমিক চিকিৎসা, অগ্নি নির্বাপক উপাদান, পানি সরবরাহ প্রভৃতি হলো নিরাপত্তার অংশ। মি. ফাহিম একটি বহুতল গার্মেন্টস ফ্যাক্টরি প্রতিষ্ঠা করেন। সেখানে দুর্ঘটনার সময় দ্রুত বের হওয়ার জন্য প্রশস্ত সিঁড়ি করেছেন। আবার কারখানাটিতে অগ্নি নির্বাপন ব্যবস্থা, পানি সরবরাহ প্রভৃতি সুবিধা রয়েছে। এছাড়াও সেখানে দুর্ঘটনা ঘটলে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থাও আছে। এ বিষয়গুলো প্রতিষ্ঠানের নিরাপত্তা ব্যবস্থাকে জোড়ালো করেছে। তাই বলা যায়, মি. ফাহিম ফ্যাক্টরি নির্মাণের সময় লে-আউটের নিরাপত্তা বিষয়টিকে গুরুত্ব দিয়েছেন।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
মি. ফাহিম ফ্যাক্টরি নির্মাণের সময় লে-আউটের কোন বিষয়কে গুরুত্ব দিয…
উদ্দীপক
Jessore · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর