“সঠিক লে-আউট নির্ণয় প্রতিষ্ঠানের সাফল্যের মূল নিয়ামক”-উদ্দীপকে মি. ফাহিমের গৃহীত লে-আউটের ধরন উল্লেখপূর্বক উক্তিটির যথার্থতা মূল্যায়ন কর।
উত্তর: মি. ফাহিমের ব্যবহৃত প্রসেস লে-আউট তার প্রতিষ্ঠানের জন্য উপযুক্ত এবং সাফল্যের মূল নিয়ামক। প্রতিষ্ঠান বা কাজের ওপর লে-আউটের ধরন নির্ভর করে। প্রসেস লে- আউটে প্রতিষ্ঠানের কাজগুলো সমকার্যকেন্দ্রে ভাগ করা হয়। এক্ষেত্রে এতে বিশেষজ্ঞতার নীতি অনুসরণ করা হয় এবং কর্মীদের জন্য যথেষ্ট নিরাপত্তার ব্যবস্থা থাকে। মি. ফাহিম একটি বহুতল গার্মেন্টস ফ্যাক্টরির মালিক। এটি নির্মাণে তিনি পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করেছেন। আবার কাজের ধরন অনুযায়ী প্রতিটি তলাকে পৃথক বিভাগে ভাগ করেছেন। এতে বিভিন্ন সুবিধা থাকায় উৎপাদনশীলতা বাড়ে এবং সাফল্য অর্জিত হয়। মি. ফাহিম তার গার্মেন্টস ফ্যাক্টরির প্রতিটি তলাকে আলাদ বিভাগে পরিণত করেছেন। এতে একেক তলা বা বিভাগে একেক কাজ হয়ে থাকে। একটি বিভাগ থেকে কাজ সম্পন্ন হয়ে অন্য বিভাগে যায়। আর প্রতিটি ভিাগের কাজে আলাদা কর্মীবাহিনী আছে। অন্যদিকে এখানে যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা আছে। ফলে কর্মীরা স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারে বলে উৎপাদনশীলতাও বেশি। এ বৈশিষ্ট্যগুলোর আলোকে বলা যায়, তিনি প্রসেস লে-আউট ব্যবহার করেছেন। আর এটি তার ব্যবসায়ের প্রকৃতি অনুযায়ী অত্যন্ত উপযুক্ত।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
“সঠিক লে-আউট নির্ণয় প্রতিষ্ঠানের সাফল্যের মূল নিয়ামক”-উদ্দীপকে মি…
উদ্দীপক
Jessore · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর