উদ্দীপকে মি. আনছারের ক্ষেত্রে শ্রমের কোন ধরনের গতিশীলতা ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে মি. আনছারের ক্ষেত্রে পেশাগত শ্রমের গতিশীলতা ফুটে উঠেছে। শ্রমিকরা যখন এক পেশা ছেড়ে অন্য পেশায় যোগদান করে তখন তাকে পেশাগত শ্রম গতিশীলতা বলে। শ্রমের প্রাথমিক অবস্থায় সাধারণত পেশাগত শ্রম গতিশীলতা বেশি হয়ে থাকে৷ উদ্দীপকের মি. আনছার একজন জেলে। তিনি রাজশাহীর চলন বিল এলাকায় মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন। সম্প্রতি চলন বিলে পানি কমে যাওয়ায় ঢাকায়, এসে রিকশা চালানো শুরু করেন। মি. আনছারের পেশা পরিবর্তনের কাজটি শ্রমের পেশাগত গতিশীলতার সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে মি. আনছারের ক্ষেত্র শ্রমের পেশাগত গতিশীলতা ফুটে উঠেছে।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে মি. আনছারের ক্ষেত্রে শ্রমের কোন ধরনের গতিশীলতা ফুটে উঠেছে?…
উদ্দীপক
Chittagong · 2019
উত্তর
উত্তর
উত্তর