দৃশ্যকল্প -২ নান্দনিক ডিজাইনের কারণে প্রতিষ্ঠানের লিপস্টিক বিক্রয় বৃদ্ধি পেয়েছে -উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: নান্দনিক ডিজাইনের কারণে প্রতিষ্ঠানটির লিপস্টিক বিক্রয় বৃদ্ধি পেয়েছে। যে ডিজাইনের ক্ষেত্রে পণ্যের মানকে গুরুত্ব না দিয়ে ক্রেতাদের নিকট পণ্যটিকে আকর্ষণীয় করে তোলার চেষ্টা করা হয় তাকে রুচিসম্মত বা নান্দনিক ডিজাইন বলে। এ ধরনের পণ্য ডিজাইনের ক্ষেত্রে পণ্যের মানকে গুরুত্ব না দিয়ে ক্রেতাদের নিকট পণ্যটিকে আকর্ষণীয় করে তোলার চেষ্টা করা হয়। উদ্দীপকের দৃশ্যকল্প-২ এ হীরা কসমেটিক তাদের উৎপাদিত লিপস্টিকের গুণগত মান ঠিক রেখে বিভিন্ন কালারের লিপস্টিক তৈরি করেন। লিপস্টিক ক্যাপের আকৃতি দেওয়া হয় বাজারের বিদ্যমান লিপস্টিক গুলোর চেয়ে একটু ভিন্ন প্রকৃতির। যার ফলে তাদের বিক্রয় বৃদ্ধি পায়। তাদের লিপস্টিকের ক্যাপ এর আকৃতি নান্দনিক ডিজাইনের মধ্যে পড়ে। এর ডিজাইন দেখে ক্রেতারা কোন কিছু না ভেবেই ক্রয় করতে আগ্রহী হন। তাই বলা যায় যে, নান্দনিক ডিজাইনই দৃশ্যকল্প ২ এর প্রতিষ্ঠানের লিপস্টিক বিক্রয় বৃদ্ধি করেছে।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
দৃশ্যকল্প -২ নান্দনিক ডিজাইনের কারণে প্রতিষ্ঠানের লিপস্টিক বিক্রয় …
উদ্দীপক
Chittagong · 2019
উত্তর
উত্তর
উত্তর