"মানসম্মত দ্রব্য উৎপাদনের মাধ্যমে উদ্দীপকের প্রতিষ্ঠানটি সফলতা অর্জন করেছে?- তুমি কি একমত? ব্যাখা কর।
উত্তর: হ্যাঁ, মানসম্মত দ্রব্য উৎপাদনের মাধ্যমে উদ্দীপকের প্রতিষ্ঠানটি সফলতা অর্জন করেছে আমি একমত। যেসব পণ্য তৈরি করার সময় মানের ওপর অধিক গুরুত্ব দেওয়া হয় তাদের মানসম্মত পণ্য বলে। যেসব পণ্যের মান ভালো হয় ওইসব পণ্য ক্রেতারা ক্রয় করতে আগ্রহী হন। পণ্যের গুনাগুন ও বাহ্যিক দিক ঠিক রেখে যেসব পণ্য তৈরি করা হয় ওই সকল পণ্য মানসম্মত পণ্য। কিছু পণ্য রয়েছে যার বাহ্যিক দিক মুখ্য হিসেবে ধরা হয়, যা নান্দনিক পণ্য হিসেবে পরিচিত। এসব পণ্য ক্রেতারা মান পরীক্ষা না করে ক্রয় করে থাকেন বাহ্যিক সৌন্দর্য দেখে। কিন্তু এসব পণ্য বেশি দিন স্থায়ি হয় না।তাই ক্রেতারা সব সময় মানসম্মত নান্দনিক পণ্য খুঁজে থাকে। যেসব প্রতিষ্ঠান মানসম্মত পণ্য তৈরি করে থাকেন ওইসব প্রতিষ্ঠান এর বিক্রয় বেশি থাকে।উদ্দীপকে দেখা যায়, নটর জেলার লালপুরে '৫০ সদস্যের সংগঠন 'খাঁটি গুড় বাজারজাতকরণের সিদ্ধান্ত নেন। শীত মৌসুমের রস সংগ্রহ করে তাদের কারখানায় গুড় তৈরি করেন। টাটকা ও সুস্বাদু হওয়ায় তাদের খেজুর গুড়ের সুনাম সারা দেশে ছড়িয়ে পড়ে। তাদের পণ্যের মান ভালো হওয়ায় তাদের পণ্য সকলে ক্রয় করতে চায়। অর্থাৎ মানসম্মত দ্রব্য উৎপাদনের জন্য তাদের বিক্রয় বৃদ্ধি পায়। তাই বলা যায় যে, মানসম্মত দ্রব্য উৎপাদনের মাধ্যমে প্রতিষ্ঠানটি সফলতা অর্জন করেছে।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
"মানসম্মত দ্রব্য উৎপাদনের মাধ্যমে উদ্দীপকের প্রতিষ্ঠানটি সফলতা অর্জ…
উদ্দীপক
Chittagong · 2019
উত্তর
উত্তর
উত্তর