উদ্দীপকে আমজাদ উৎপাদনের কোন উপকরণ হিসেবে কাজ করেছেন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে আমজাদ উৎপাদনের সংগঠন উপাদান হিসেবে কাজ করছেন। নির্দিষ্ট উদ্দেশ্য সাধনের জন্য উৎপাদনের উপাদানগুলোকে একত্রিত করে এদের মধ্যে সামঞ্জস্যপূর্ণ সমন্বয় বিধানপূর্বক কোনো প্রতিষ্ঠান, গঠন, পরিচালনা ও নিয়ন্ত্রণের কাজই হলো সংগঠন। এর মাধ্যমে উৎপাদনের অন্যান্য উপাদানকে একত্রিত করা হয়, উপাদানগুলো একই উদ্দেশ্য সাধনের জন্য ব্যবহার করা হয়। এটি উৎপাদনের একটি গুরুত্বপূর্ণ উপাদান। যিনি উৎপাদনের উপকরণগুলোকে একত্রিত করেন তাকে সংগঠক বলে। উদ্দীপকের আমজাদ দুই বিঘা জমির ওপর একটি নার্সারি প্রতিষ্ঠা করেন। এখানে তিনি বিভিন্ন ধরনের ফলজ ও বনজ চারাগাছ উৎপাদন করেন। নার্সারিটিতে তিনিসহ আরও আটজন শ্রমিক কাজ করেন। তিনি উৎপাদনের অন্যান্য উপকরণগুলোকে একত্রিত করেছেন যেমন : ভূমিতে চারা লাগিয়েছেন, নিজে শ্রম দিয়েছেন, ঋণ নিয়ে মূলধন খাটিয়েছেন অর্থাৎ তিনি একজন সংগঠক। তাই বলা যায়, আমজাদ উৎপাদনের সংগঠন উপাদান হিসেবে কাজ করছেন।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে আমজাদ উৎপাদনের কোন উপকরণ হিসেবে কাজ করেছেন? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dhaka · 2019
উত্তর
উত্তর
উত্তর