উদ্দীপকের আলোকে আমজাদের সৃষ্ট উপযোগের গুরুত্ব বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে আমজাদের মাধ্যমে রূপগত উপযোগ সৃষ্টি হয়েছে, যা অনেক গুরুত্ব বহন করে। কোনো জিনিসের আকার-আকৃতি পরিবর্তন করে যে বাড়তি উপযোগ সৃষ্টি করা হয় তাকে রূপগত উপযোগ বলে । কাঠ থেকে আসবাবপত্র, মাটি থেকে মৃৎপাত্র বা ইট, লোহা থেকে যন্ত্রপাতি এভাবে হাজারো জিনিসের রূপগত উপযোগ সৃষ্টি করে মানুষের ব্যবহার উপযোগী করা হচ্ছে। উদ্দীপকে আমজাদকে ফলজ ও বনজ চারা উৎপাদন করার জন্য প্রথমে বীজ সংগ্রহ করতে হয়। সংগৃহীত বীজগুলোকে বিভিন্ন শারীরিক ও মানসিক শ্রম প্রদানের মাধ্যমে চারায় রূপান্তর করতে হয়। এ জন্য তার নার্সারিতে আটজন দক্ষ শ্রমিক কাজ করে। এতে তিনি আর্থিকভাবে লাভবান হন। পাশাপাশি কর্মসংস্থানের সৃষ্টি হয়। মানুষের ব্যবহার্য সকল জিনিসের মূল কাঁচামাল থাকে প্রকৃতিতে অপরিশোধিত অবস্থায়। যেমন : তেল, গ্যাস, কয়লা, স্বর্ণ ইত্যাদি প্রকৃতিতে পাওয়া যায় কিন্তু এগুলো সরাসরি ব্যবহার করার মতো উপযোগী অবস্থায় পাওয়া যায় না। ব্যবহার উপযোগী করার জন্য এগুলোকে বিভিন্নভাবে কাঠামোগত, প্রকৃতিগত পরিবর্তন করতে হয়। যেহেতু এরূপ রূপের পরিবর্তন না করে পণ্য ব্যবহার করা যায় না তাই সার্বিকভাবে এর গুরুত্ব অপরিসীম।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের আলোকে আমজাদের সৃষ্ট উপযোগের গুরুত্ব বিশ্লেষণ কর।
উদ্দীপক
Dhaka · 2019
উত্তর
উত্তর
উত্তর