উদ্দীপকে কারখানার প্রথম অংশে কোন বিন্যাস বিদ্যমান? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে কারখানার প্রথম অংশে প্রক্রিয়া বিন্যাস বিদ্যমান। একই উদ্দেশ্য অর্জনের জন্য প্রয়োজনীয় কার্যসমূহকে সম কার্যকেন্দ্রে অথবা সম কার্যবিভাগে ভাগ করা হলে তাকে প্রক্রিয়া বিন্যাস বলে। স্বল্প পরিমাণে কিন্তু বিভিন্ন ধরনের পণ্য উৎপাদনের ক্ষেত্রে প্রক্রিয়া বিন্যাস উত্তম বলে বিবেচিত হয়। এক্ষেত্রে যন্ত্রপাতি ও জনশক্তিকে বিন্যাস না করে কার্য প্রকৃতির ভিত্তিতে বিন্যাস করা হয়। জনাব কামরুল একটি সাইকেল প্রস্তুতকারী প্রতিষ্ঠানের মালিক । কারখানার প্রথম অংশে সাইকেলের বিভিন্ন যন্ত্রাংশ, টায়ার, টিউব, প্যাডেল ও চাকা তৈরি করা হয়। এক্ষেত্রে শ্রমিকেরা যন্ত্রাংশের ভিত্তিতে বিভিন্ন দলে ভাগ হয়ে কাজ করে। এখানে সাইকেলের বিভিন্ন যন্ত্রাংশ বিভিন্ন জায়গায় প্রস্তুত করা হয় তবে সকলের উদ্দেশ্য থাকে এক। আবার কার্যবিভাগকে দলে দলে ভাগ করা হয়েছে অর্থাৎ এ বিন্যাস কার্যটি প্রক্রিয়া বিন্যাসের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, কারখানার প্রথম অংশে প্রক্রিয়া বিন্যাস বিদ্যমান।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে কারখানার প্রথম অংশে কোন বিন্যাস বিদ্যমান? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dhaka · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর