জনাব কামরুল কারখানার দ্বিতীয় অংশে যে লে-আউট অনুসরণ করেছেন তার যৌক্তিকতা বিশ্লেষণ কর।
উত্তর: জনাব কামরুল কারখানার দ্বিতীয় অংশে পণ্য বিন্যাস অনুসরণ করেছেন যা যৌক্তিক। সমজাতীয় পণ্য উৎপাদনের জন্য কাজের পর্যায়ক্রম অনুযায়ী বিভিন্ন বিভাগ, যন্ত্রপাতি, শ্রমিক সুসজ্জিত করাকে পণ্য বিন্যাস বা প্রোডাক্ট লে- আউট বলে। এ বিন্যাসে কার্যকেন্দ্র বা বিভাগগুলোকে একটি রেখার পথে স্থাপন করা হয়; যেমন : বিভিন্ন বিভাগ, মেশিন, উপকরণ ইত্যাদি। জনাব কামরুল একটি সাইকেল প্রস্তুতাকারী প্রতিষ্ঠানের মালিক। তিনি কারখানাকে দুটি অংশে ভাগ করেছেন। প্রথম অংশে তিনি কারখানাকে প্রক্রিয়া বিন্যাস করেছেন আর দ্বিতীয় অংশে তিনি কারখানাকে পণ্য বিন্যাস করেছেন। কারণ দ্বিতীয় অংশে তিনি সাইকেলের বিভিন্ন যন্ত্রাংশকে পর্যায়ক্রমে সংযোজন করে সম্পূর্ণ সাইকেল প্রস্তুত করেন। সুতরাং বলা যায়, জনাব কামরুল দ্বিতীয় অংশে যে বিন্যাস অনুসরণ করেছেন তা হলো পণ্য বিন্যাস এবং এ বিন্যাস যৌক্তিক হয়েছে।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
জনাব কামরুল কারখানার দ্বিতীয় অংশে যে লে-আউট অনুসরণ করেছেন তার যৌক্…
উদ্দীপক
Dhaka · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর