তুমি কি মনে কর 'তানিয়া ফ্যাশনস্' এর সাম্প্রতিক পদক্ষেপ উৎপাদন ক্ষমতা বৃদ্ধিতে সহায়ক হবে? যুক্তিসহ বিশ্লেষণ কর।
উত্তর: তানিয়া ফ্যাশনস-এর সাম্প্রতিক পদক্ষেপ উৎপাদন ক্ষমতা বাড়াতে সহায়ক হবে বলে আমি মনে করি। একটি নির্দিষ্ট সময়ে একটি প্রতিষ্ঠানের সর্বোচ্চ উৎপাদনের পরিমাণই হলো উৎপাদন ক্ষমতা। দক্ষ শ্রমিক বাহিনী গঠন, আধুনিক প্রযুক্তির ব্যবহার, উন্নত কাজের পরিবেশ সৃষ্টি প্রভৃতি উপায়ে উৎপাদন ক্ষমতা বাড়ানো যায়। উদ্দীপকের তানিয়া ফ্যাশনস পোশাক উৎপাদনকারী একটি প্রতিষ্ঠান। এর দৈনিক সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা ১৮,০০০ একক। কিন্তু ১৫,০০০ এককের বেশি উৎপাদন করলে ব্যয় বেড়ে যায়। বর্তমানে প্রতিষ্ঠানটির দৈনিক ৫৬,০০০ মিটার কাপড় উৎপাদন করা প্রয়োজন। তাই উৎপাদন ক্ষমতা বাড়ানোর জন্য প্রতিষ্ঠানটি সম্প্রতি কর্মীদের প্রশিক্ষণ ও যন্ত্রপাতি আধুনিকায়নের সিদ্ধান্ত নিয়েছে। কর্মীদের প্রশিক্ষণের ফলে তারা আগের থেকে দক্ষ ও সুশৃঙ্খলভাবে কাজ করতে পারবে। এতে অপচয় কমে যাবে ফলে উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পেতে পারে। তাছাড়া কারখানার যন্ত্রপাতি আধুনিকায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসব যন্ত্রপাতির উৎপাদন ক্ষমতা বেশি থাকে। ফলে সার্বিকভাবে প্রতিষ্ঠানটির উৎপাদন ক্ষমতা বৃদ্ধির সম্ভাবনা সৃষ্টি হবে। তাই বলা যায়, তানিয়া ফ্যাশনস-এর সাম্প্রাতিক কার্যক্রম উৎপাদন ক্ষমতা বৃদ্ধিতে সহায়ক হবে।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
তুমি কি মনে কর 'তানিয়া ফ্যাশনস্' এর সাম্প্রতিক পদক্ষেপ উৎপাদন ক্ষম…
উদ্দীপক
Dhaka · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর