সময়গত উপযোগ সৃষ্টি করতে না পারাই কারণ জাকির সাহেবের চিন্তার কারণ। - তুমি কি একমত? তোমার উত্তরের স্বপক্ষে যুক্তি দাও।
উত্তর: হ্যাঁ, এ বিষয়ে আমি সম্পূর্ণ একমত পোষণ করছি। সময় গত উপযোগ সৃষ্টিকরতে না পারাই জাকির সাহেবের চিন্তার কারণ। পন্য সংরক্ষণ প্রক্রিয়াকে গুদামজাতকরণ বলা হয়। সব পণ্য উৎপাদনের সাথে সাথে বিক্রয় ও ভোগ করা না। অনেক পণ্য নির্দিষ্ট মৌসুমে উৎপাদিত হয় কিন্তু সারা বছরব্যাপী ভোগ করা হয় যেমন- আলু, পেঁয়াজ ইত্যাদি। আবার অনেক পণ্য সারা বছরব্যাপী উৎপাদন হলেও তা ভোগ করা হয়নি নির্দিষ্ট সময়ে যেমন- ছাতা। তাই ভোক্তারা যেন সারা বছর সকল পণ্য ভোগ করতে পারে সেজন্য গুদামজাতকরণ করা হয়। এর মাধ্যমে সময় গত উপযোগ সৃষ্টি হয়। উদ্দীপকে জাকির সাহেব চাঁদপুর থেকে ইলিশ এনে ঢাকায় বিক্রি করেন। কিন্তু সম্প্রীতির দুর্ঘটনার কবলে পড়ে একটি বড় চালান কাওরান বাজারে আসতে বিলম্ব হয়, ফলে তিনি মাছ বিক্রি করতে পারেননি। বাজার এলাকায় হিমাগার ব্যবস্থার না থাকাতে তিনি চিন্তায় পড়েন। বাজার এলাকায় হিমাগার থাকলে তিনি মাছগুলো সেখানে সংরক্ষণ করতে পারতেন এবং পরের দিন বিক্রি করে ন্যায্য মূল্য পেতেন। ইলিশ মাছ হিমাগারে থাকলে এর তেমন কোন পরিবর্তন হয় না। তাই বলা যায়, সময়গত উপযোগ সৃষ্টি করতে না পারাই জাকির সাহেবের চিন্তার কারণ
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
সময়গত উপযোগ সৃষ্টি করতে না পারাই কারণ জাকির সাহেবের চিন্তার কারণ। …
উদ্দীপক
Rajshahi · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর