উদ্দীপকের প্রতিষ্ঠান কোন ধরনের ব্যয় বৃদ্ধি পেয়েছে তা উল্লেখপূর্বক বর্তমান অবস্থা থেকে উত্তরণের উপায় তুলে ধর।
উত্তর: উদ্দীপকের প্রতিষ্ঠানটি বাহ্যিক ব্যর্থতায় ব্যয় বৃদ্ধি পেয়েছে। ক্রেতা কর্তৃক পণ্য বা সেবা গ্রহণের পর যে ব্যয় সংঘটিত হয় তাকে বাহ্যিক ব্যর্থতা বা বিচ্যুতি ব্যয় বলে। দুই ধরনের বাহ্যিক ব্যর্থতার ব্যয় আছে যথা- ১.ওয়ারেন্টি, ২.মামলা ব্যয়। লিখিত চুক্তির মাধ্যমে ক্রেতাদের ওয়ারেন্টি প্রদান করা হয় আর ত্রুটিপূর্ণ পণ্যের কারণে ক্রেতা মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হলে বা মৃত্যুবরণ করলে তাকে মামলা ব্যায় বলা হয়। উদ্দীপকের সাইমন ইলেকট্রনিক্স ওয়ারেন্টি প্রদানের মাধ্যমে টিভি বিক্রয় করে। ক্রেতারা দাম কম ও ওয়ারেন্টির সুবিধা পেয়ে খুশি হয়েই টিভি ক্রয় করে কিন্তু পরবর্তীতে প্রতিশ্রুতি রক্ষা করতে পারেনি। ফলে তাদের বিক্রয় কমে যায়। তাই এ অবস্থা থেকে উত্তরণের জন্য তাদেরকে ওয়ারেন্টি সেবা প্রদান করতে হবে যদিও এর মাধ্যমে তাদের ব্যয় কিছুটা বৃদ্ধি পাবে। এর মাধ্যমে তাদের বিক্রয় বাড়বে। তাই বলা যায়, এরূপ ব্যয় সামরিকভাবে মুনাফাকে হ্রাস করলেও ক্রেতা সন্তুষ্টির বিধানে তা অপরিহার্য।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের প্রতিষ্ঠান কোন ধরনের ব্যয় বৃদ্ধি পেয়েছে তা উল্লেখপূর্বক…
উদ্দীপক
Rajshahi · 2019
উত্তর
উত্তর
উত্তর