দ্বিতীয় পর্যায়ে ব্যবসায়ের অবস্থান নির্ধারণ তুলনামূলকভাবে ব্যয়বহুল কারণ এটি শহরে অবস্থিত।
শহরকে কেন্দ্র করে কোনো শিল্প বা বাণিজ্যিক প্রতিষ্ঠান স্থাপনকে ব্যবসায়ের শহরে অবস্থান বলে। অধিক জনসমাগম, সহজ যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থা, বিভিন্ন অফিস-আদালত ও প্রতিষ্ঠানের উপস্থিতি, শক্তি সম্পদের ও উপকরণাদির সহজ প্রাপ্তি, ক্রেতাদের ব্যাপক আনা-গোনা, সহযোগী প্রতিষ্ঠানের অবস্থান, নিরাপত্তা ইত্যাদি নানা কারণে ব্যবসায়ের জন্য শহরে অবস্থান ভালো।
তবে ব্যবসায়ের জন্য শহরে অবস্থান বেশ ব্যয়বহুল কারণ শহরে অনেক নাগরিক সুবিধা থাকায় এখানে প্রচুর ইউটিলিটি বিল পরিশোধ করতে হয়। চাকরি, ব্যবসায় ইত্যাদি নানা কারণে শহরে প্রচুর লোক থাকে ফলে প্রতি বর্গফুট জায়গার ভাড়া দিতে হয় বেশি। ব্যবস্থায়ের অবস্থান শহরে হওয়ায় এখানে উপকরণ সংগ্রহ ও শ্রম ব্যয় অনেক।
শহর অঞ্চলে কোনো কিছু নেই বলে গ্রাম থেকে পরিবহন ব্যবস্থার মাধ্যমে শহরে নিয়ে আসতে হয়। ফলে সবকিছু মিলিয়ে শহর অঞ্চল তুলনামূলক বেশ ব্যয়বহুল।
সুতরাং বলা যায়, দ্বিতীয় পর্যায়ে ব্যবসায়ের শহরে অবস্থান নির্ধারণ তুলনামূলকভাবে ব্যয়বহুল।