উদ্দীপকে জনাব জামান প্রথম দিকে কোন ধরনের ব্যবসায় অবস্থানের প্রতি গুরুত্ব দিয়েছেন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের জামান প্রথম দিকে গ্রাম্য ব্যবসায় অবস্থানের প্রতি গুরুত্ব দিয়েছেন। শহরকে ভিত্তি না ধরে শহর থেকে একটু দূরে সুবিধাজনক স্থানে শিল্প বা বাণিজ্যিক প্রতিষ্ঠান স্থাপনকে ব্যবসায়ের গ্রাম্য অবস্থান বলে । প্রাচীনকাল হতে বিভিন্ন হস্তজাত ও কুটিরশিল্পের জন্য গ্রাম্য অবস্থান গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়ে আসছে। কম মূল্যে জমি গ্রহণের সুযোগ, স্থানীয় কাঁচামাল সংগ্রহের সুবিধা, সহজ মূল্যে শ্রমিক প্রাপ্তি, প্রাকৃতিক পরিবেশ ইত্যাদি কারণে গ্রামেও ব্যবসায় প্রতিষ্ঠান গড়ে উঠে। জামান লেখাপড়া শেষ করে গ্রামের বাড়িতে একটি ভোগ্যপণ্যের কারখানা স্থাপন করেন। গুণগত মানের পণ্য উৎপাদন করায় তার সুনাম চারদিকে ছড়িয়ে পড়ে। অল্পদিনের মধ্যে সে খুব জনপ্রিয় ব্যবসায়ী হয়ে উঠে। যেহেতু জামানের প্রতিষ্ঠানটি গ্রামে অবস্থিত তাই বলা যেতে পারে, জামান প্রথম দিকে গ্রাম্য ব্যবসায় অবস্থানের প্রতি গুরুত্ব দিয়েছে।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে জনাব জামান প্রথম দিকে কোন ধরনের ব্যবসায় অবস্থানের প্রতি গ…
উদ্দীপক
Rajshahi · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর