মোট দেশজ উৎপাদন কীভাবে নির্ণয় করা যায়? ব্যাখ্যা কর।
উত্তর: কোনো একটা নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে একটা দেশের ভৌগোলিক সীমারেখার মধ্যে যেসব দ্রব্যসামগ্রী ও সেবাকর্ম উৎপন্ন হয় তার মোট আর্থিক মূল্যকেই মোট দেশজ উৎপাদন বলে। মোট দেশজ উৎপাদন হলো দেশের অভ্যন্তরের মোট উৎপাদন। এক্ষেত্রে একটি দেশের অধিবাসী হোক বা না হোক দেশের অভ্যন্তরে উৎপাদন করলেই তা মোট দেশজ উৎপাদনের অন্তর্ভুক্ত হবে। ইপিজেডগুলোতে বিদেশি শিল্পমালিকরা যা উৎপাদন করছে বা বিদেশি কারিগর বা কর্মীরা যা উৎপাদন করছে তার মূল্যও মোট দেশজ উৎপাদনে ধরা হয়। এটি নির্ণয়ে একটি নির্দিষ্ট সময়ে বিশেষ করে এক বছরে একটি দেশের অভ্যন্তরে বসবাসরত সকল মানুষের ভোগ ব্যয়, বিনিয়োগ ব্যয় এবং সরকারের ব্যয় যোগ করতে হয়। মোট দেশজ উৎপাদন নির্ণয়ের সূত্র হলো : GDP = C + 1 + G. যেখানে, C = ভোগ ব্যয়; I = বিনিয়োগ ব্যয়; G = সরকারি ব্যয় (ভোগ + বিনিয়োগ )
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
মোট দেশজ উৎপাদন কীভাবে নির্ণয় করা যায়? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Rajshahi · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর